Ezekiel 38:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি নিজের সকল পর্বতে তার বিরুদ্ধে তলোয়ার আহ্বান করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; প্রত্যেকের তলোয়ার তার ভাইয়ের বিরুদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সমস্ত পাহাড়ে আমি গোগের বিরুদ্ধে যুদ্ধ ডেকে আনব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। প্রত্যেক মানুষের তরোয়াল তার ভাইয়ের বিরুদ্ধে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপনার সকল পর্ব্বতে তাহার বিরুদ্ধে খড়্‌গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন; প্রত্যেকের খড়্‌গ তাহার ভ্রাতার বিরুদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপনার সকল পর্বতে তাহার বিরুদ্ধে খড়্‌গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন; প্রত্যেকের খড়্‌গ তাহার ভ্রাতার বিরুদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দেশের সব পাহাড়-পর্বতের উপরে গোগের বিরুদ্ধে আমি যুদ্ধ ডেকে আনব। প্রত্যেক মানুষের তলোয়ার থাকবে তার ভাইয়ের বিরুদ্ধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দেশের সব পাহাড়-পর্বতের উপরে ইয়াজুজের বিরুদ্ধে আমি যুদ্ধ ডেকে আনব। প্রত্যেক মানুষের তলোয়ার থাকবে তার ভাইয়ের বিরুদ্ধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বপ্রকার দুর্বিপাকের মধ্যে ফেলে গোগকে আমি আতঙ্কগ্রস্ত করে তুলবো। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বলছি। তার সৈন্যবাহিনী নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু বলেন, “আর ইস্রায়েলের পর্বতে আমি গোগের বিরুদ্ধে সব রকমের আতঙ্ক আনব| তার সৈন্যরা এত ভীত হবে যে একে অপরকে আক্রমণ করে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি নিজের সব পর্বতে তার বিরুদ্ধে তরোয়ালকে ডাকব’ এটা প্রভু সদাপ্রভু বলেন; ‘প্রত্যেক মানুষের তরোয়াল তার ভাইয়ের বিরুদ্ধে হবে।