Ezekiel 38:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তার সঙ্গে ঝগড়া করবো এবং তার উপরে, তার সকল সৈন্যদলের ও তার সঙ্গী অনেক জাতির উপরে ভীষণ বৃষ্টি ও বড় বড় শিলাবৃষ্টি, আগুন ও গন্ধক বর্ষণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মহামারি ও রক্তপাত দিয়ে তাকে শাস্তি দেব; আমি ভীষণ বৃষ্টি, শিলা ও জ্বলন্ত গন্ধক তার উপর, তার সৈন্যদলের উপর ও তার সঙ্গের সমস্ত জাতির উপর ঢেলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব, এবং তাহার উপরে, তাহার সকল সৈন্যদলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী ধারাসম্পাত ও বড় বড় করকা, অগ্নি ও গন্ধক বর্ষণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব, এবং তাহার উপরে, তাহার সকল সৈন্যদলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী ধারাসমপাত ও বড় বড় করকা, অগ্নি ও গন্ধক বর্ষণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মড়ক ও রক্তপাত দিয়ে গোগকে শাস্তি দেব; আমি ভীষণ বৃষ্টি, শিলা ও জ্বলন্ত গন্ধক তার উপর, তার সৈন্যদের উপর ও তার সংগের সমস্ত জাতির উপর ঢেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মহামারী ও রক্তপাত দিয়ে ইয়াজুজকে শাস্তি দেব; আমি ভীষণ বৃষ্টি, শিলা ও জ্বলন্ত গন্ধক তার উপর, তার সৈন্যদের উপর ও তার সংগের সমস্ত জাতির উপর ঢেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহামারী ও হানাহানি দিয়ে আমি তাদের শাস্তি দেব। শিলাবৃষ্টিসহ প্রবল বর্ষণ ও তার সঙ্গে আগুন ও গন্ধক বর্ষণ করব আমি তার ও তার সৈন্যবাহিনীর উপরে এবং তার পক্ষে যে সমস্ত জাতি যোগ দিয়েছিল তাদের উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি রোগ ও মৃত্যু দ্বারা গোগকে শাস্তি দেব| আমি শিলাবৃষ্টি, অগ্নি এবং গন্ধক গোগের প্রতি ও বহুজাতি থেকে সংগৃহীত তার সেনাদলের প্রতি বর্ষাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি মহামারী, রক্ত, বৃষ্টির বন্যা এবং আগুনের শিলাবৃষ্টি দিয়ে তার বিচার করব। আমি তার ওপরে গন্ধকের বৃষ্টি দেব এবং তার সেনাদল এবং তার সঙ্গী অনেক লোকের ওপরে দেব।