Ezekiel 38:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি নিজের মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করবো, বহুসংখ্যক জাতির সাক্ষাতে নিজের পরিচয় দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি আমার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করব, আর আমি অনেক জাতির সামনে নিজের পরিচয় দেব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহুসংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহুসংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে অনেক জাতির চোখের সামনে আমি নিজেকে প্রকাশ করব; আমি যে মহৎ ও পবিত্র তা দেখাব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে অনেক জাতির চোখের সামনে আমি নিজেকে প্রকাশ করব; আমি যে মহৎ ও পবিত্র তা দেখাব। তখন তারা জানবে যে, আমিই মাবুদ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে আমি সমস্ত জাতিকে দেখিয়ে দেব যে, আমি মহান, আমি পরম পবিত্র। তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি আমার মহত্ব ও পবিত্রতার প্রমাণ দেব| তখন অনেক জাতি আমার পরিচয় পেয়ে আমাকেই প্রভু বলে জানবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি আমার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করব, অনেক জাতির সামনে নিজের পরিচয় দেব; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু’।”