Ezekiel 38:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রস্তুত হও, নিজেকে প্রস্তুত কর— তুমি ও তোমার কাছে সমাগত তোমার সমস্ত সমাজ— এবং তুমি তাদের রক্ষক হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘প্রস্তুত হও, তুমি ও তোমার সমস্ত লোকজন যারা তোমার চারপাশে আছে, নিজেদের প্রস্তুত করো, এবং তুমি তাদের সেনাপতি হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রস্তুত হও, আপনাকে প্রস্তুত কর—তুমি ও তোমার নিকটে সমাগত তোমার সমস্ত সমাজ—এবং তুমি তাহাদের রক্ষক হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রস্তুত হও, আপনাকে প্রস্তুত কর- তুমি ও তোমার নিকটে সমাগত তোমার সমস্ত সমাজ- এবং তুমি তাহাদের রক্ষক হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তুমি প্রস্তুত হও; তুমি ও তোমার চারপাশে জড়ো হওয়া সমস্ত দলবল, তোমরা নিজেদের প্রস্তুত কর এবং তুমি তাদের সেনাপতি হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তুমি প্রস্তুত হও; তুমি ও তোমার চারপাশে জমায়েত হওয়া সমস্ত দলবল, তোমরা নিজেদের প্রস্তুত কর এবং তুমি তাদের সেনাপতি হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে প্রস্তুত হতে বল এবং প্রস্তুত হতে বল তার সমস্ত সৈন্যবাহিনীকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তৈরী থাক, হ্যাঁ নিজেকে এবং তোমার সাথে যে সেনাদল যোগ দিয়েছে তাদের তৈরী রাখ| তোমার অবশ্যই নজর রাখা ও প্রস্তুত থাকা প্রয়োজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রস্তুত হও, নিজেকে প্রস্তুত কর তুমি ও তোমার সেনা তোমার সঙ্গে একত্র হয়েছে এবং তাদের রক্ষক হও।