Ezekiel 38:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বহুদিন অতীত হলে তোমাকে আহ্বান করা যাবে; ভবিষ্যতের বছরগুলোতে তুমি একটি দেশ আক্রমণ করবে যে দেশ তলোয়ার থেকে রেহাই পেয়েছে, যে দেশে অনেক জাতি থেকে লোক সংগৃহীত হয়ে ইসরাইলের চিরোৎসন্ন পর্বতগুলোতে আসবে; তারা জাতিদের মধ্য থেকে বাইরে আনা হয়েছে এবং তারা সকলেই নির্ভয়ে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক দিনের পর তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে। ভবিষ্যতে তুমি এমন একটি দেশ আক্রমণ করবে যে দেশ যুদ্ধ থেকে রেহাই পেয়েছে, যার লোকেরা অনেক জাতির মধ্য থেকে ইস্রায়েলের পাহাড়গুলিও জড়ো হবে, যে জায়গা অনেক দিন ধরে জনশূন্য ছিল। তাদের জাতিগণের মধ্যে থেকে বের করে আনা হয়েছে, এবং এখন তারা সকলে নিরাপদে বাস করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লওয়া যাইবে; শেষের বৎসরসমূহে তুমি এই দেশে, খড়্গ হইতে পুনরানীত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে, ইস্রায়েলের চিরোৎসন্ন পর্ব্বতসমূহে আসিবে; তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনীত হইয়াছে, এবং তাহারা সকলেই নির্ভয়ে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লওয়া যাইবে; শেষের বৎসরসমূহে তুমি এই দেশে, খড়্গ হইতে পুনরানীত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে, ইস্রায়েলের চিরোৎসন্ন পর্বতসমূহে আসিবে; তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনীত হইয়াছে, এবং তাহারা সকলেই নির্ভয়ে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক বছর পরে তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে। তখন তুমি এমন একটা দেশ আক্রমণ করবে যে দেশ যুদ্ধ থেকে রেহাই পেয়েছে, যার লোকেরা অনেক জাতির মধ্য থেকে ইস্রায়েলের পাহাড়-পর্র্বতে জড়ো হয়েছে। সেই দেশ অনেক দিন ধরে জনশূন্য হয়ে ছিল, কিন্তু তোমার আক্রমণের আগে নানা জাতির মধ্য থেকে তার লোকদের বের করে আনা হবে, আর তখন তারা সবাই নিরাপদে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক বছর পরে তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে। তখন তুমি এমন একটা দেশ আক্রমণ করবে যে দেশ যুদ্ধ থেকে রেহাই পেয়েছে, যার লোকেরা অনেক জাতির মধ্য থেকে ইসরাইলের পাহাড়-পর্র্বতে জড়ো হয়েছে। সেই দেশ অনেক দিন ধরে জনশূন্য হয়ে ছিল, কিন্তু তোমার আক্রমণের আগে নানা জাতির মধ্য থেকে তার লোকদের বের করে আনা হবে, আর তখন তারা সবাই নিরাপদে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুদিন পরে তাকে আমি এমন একটি দেশ আক্রমণ করতে বলল যে দেশে বহুজাতির মধ্যে ছড়িয়ে থাকা মানুষগুলিকে ফিরিয়ে এনে একত্র করা হয়েছে, যেখানে তারা নির্ভয়ে বাস করছে, যুদ্ধের আশঙ্কা তাদের নেই। তারা পর্বতমালায় সাজানো ইসরায়েলভূমি আক্রমণ করবে, যা ছিল একদিন বিধ্বস্ত—পরিত্যক্ত শ্মশান ভূমি কিন্তু আজ সেখানে সমস্ত জনমণ্ডলী নিরাপদে বাস করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু দিন পরে তোমাকে কাজে ডাকা হবে| পরের বছরগুলিতে তুমি সেই দেশে ফিরে আসবে, যে দেশ যুদ্ধের ক্ষত থেকে অসুস্থ হয়েছে| সেই দেশের লোকদের বহু জাতি থেকে জড়ো করে ইস্রায়েল পর্বতে আনা হয়েছিল| অতীতে ইস্রায়েলের পর্বত বারে বারে ধ্বংস করা হলেও অন্য জাতির মধ্য থেকে ফিরে আসা ঐ লোকরা সবাই নির্ভয়ে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক দিন পরে তোমাকে ডাকা হবে এবং কিছু বছর পরে তুমি দেশে যাবে যা তরোয়াল থেকে পুনঃপ্রাপ্ত হয়েছে এবং অনেক জাতি থেকে সংগৃহীত লোকদের কাছে, ইস্রায়েলের পর্বতে আনবে যা ক্রমাগত ধ্বংস হয়েছে সেখানে জড়ো করবে। তারা সবাই নিরাপদে বাস করবে!।