Ezekiel 38:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি উঠবে, ঝঞ্ঝার মত আসবে, মেঘের মত তুমি ও তোমার সঙ্গে তোমার সকল সৈন্যদল ও অনেক জাতি সেই দেশ গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সঙ্গের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মতো এগিয়ে যাবে; তোমরা মেঘের মতো করে দেশটাকে ঢেকে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি উঠিবে, ঝঞ্ঝার ন্যায় আসিবে, মেঘের ন্যায় তুমি ও তোমার সহিত তোমার সকল সৈন্যদল ও অনেক জাতি সেই দেশ আচ্ছাদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি উঠিবে, ঝঞ্ঝার ন্যায় আসিবে, মেঘের ন্যায় তুমি ও তোমার সহিত তোমার সকল সৈন্যদল ও অনেক জাতি সেই দেশ আচ্ছাদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সংগের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মত এগিয়ে যাবে; তোমরা মেঘের মত করে দেশটাকে ঢেকে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সংগের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মত এগিয়ে যাবে; তোমরা মেঘের মত করে দেশটাকে ঢেকে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তার সৈন্যবাহিনী এবং তার পক্ষে যোগদানকারী জাতিবৃন্দসহ ঝড়ের বেগে ইসরায়েলকে আক্রমণ করবে এবং মেঘের মত দেশ ছেয়ে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি তাকে আক্রমণ করতে আসবে| সমস্ত দেশকে মেঘের ঘন কালো আকাশে ঢেকে ফেলার মত ঢেকে ফেলে, তুমি ঝড়ের মত আসবে| তুমি এবং তোমার সৈন্যরা যারা বিভিন্ন দেশ থেকে একত্র হয়েছিল তাদের আক্রমণ করবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি উঠবে যেমন ঝড় যায়; তুমি মেঘের মতো তুমি এবং তোমার সব সেনাদল, তোমার সঙ্গে সব সৈন্যদল দেশকে আচ্ছাদন করবে।