Ezekiel 39:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, হে মানুষের সন্তান, তুমি ইয়াজুজের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইয়াজুজ!, মেশকের ও তূবলের অধিপতি, দেখ, আমি তোমার বিপক্ষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, রোশ, মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা, আমি তোমার বিপক্ষে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে মনুষ্য-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ! রোশের, মেশকের ও তূবলের অধিপতি, দেখ, আমি তোমার বিপক্ষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে মনুষ্য-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ! রোশের, মেশকের ও তূবলের অধিপতি, দেখ, আমি তোমার বিপক্ষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, গোগের বিরুদ্ধে তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা গোগ, আমি তোমার বিপক্ষে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, ইয়াজুজের বিরুদ্ধে তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা ইয়াজুজ, আমি তোমার বিপক্ষে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বললেন, হে মর্ত্যমানব, মেশেক ও তুবলের মুখ্য শাসক গোগকে ধিক্কার দাও। তাকে বল, আমি তার শত্রু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান আমার হয়ে গোগের বিরুদ্ধে এই কথা বল| বল প্রভু আমার সদাপ্রভু বলেন, ‘হে গোগ, তুমি মেশক ও তূবলের গুরুত্বপূর্ণ নেতা কিন্তু আমি তোমার বিরুদ্ধে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এখন তুমি, মানুষের-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী কর এবং বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ! মেশকের ও তুবলের অধিপতি, দেখ, আমি তোমার বিরুদ্ধে।