Ezekiel 39:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন আমি ইসরাইলের মধ্যে ইয়াজুজকে কবরস্থান দেব, তা সমুদ্রের পূর্বদিক্স্থ পথিকদের উপত্যকা; এবং তা পথিকদের গতি রোধ করবে; সেই স্থানে লোকে ইয়াজুজ ও তার সমস্ত লোককে দাফন করবে এবং তার নাম রাখবে গে-হামোন-ইয়াজুজ [ইয়াজুজের লোকারণ্যের উপত্যকা]।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সেদিন গোগকে আমি ইস্রায়েলের মধ্যে একটি কবরস্থান দেব, সেটি সমুদ্রের পূর্বদিকে পথিকদের উপত্যকা এবং এটি তাদের পথ বন্ধ করে দেবে কারণ সেখানে গোগ ও তার সমস্ত লোকদের কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে হা্মোন গোগের উপত্যকা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে গোগকে কবরস্থান দিব, তাহা সমুদ্রের পূর্ব্বদিক্স্থ পথিকদের উপত্যকা; এবং তাহা পথিকদের গতি রোধ করিবে; সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে, এবং তাহার নাম রাখিবে গে-হামোন-গোগ [গোগীয় লোকারণ্যের উপত্যকা]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে গোগকে কবরস্থান দিব, তাহা সমুদ্রের পূর্বদিক্স্থ পথিকদের উপত্যকা; এবং তাহা পথিকদের গতি রোধ করিবে; সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে, এবং তাহার নাম রাখিবে গে-হামোন-গোগ [গোগীয় লোকারণ্যের উপত্যকা]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘সেই দিন আমি গোগকে ইস্রায়েলের মধ্যে একটা কবরস্থান দেব। সেটা হবে সাগরের পূর্ব দিকে যাত্রীদের উপত্যকার মধ্যে। যারা যাওয়া-আসা করে তাদের পথ এটা বন্ধ করে দেবে, কারণ গোগ ও তার সব দলবলকে সেখানে কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে গোগের দলবলের উপত্যকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘সেই দিন আমি ইয়াজুজকে ইসরাইলের মধ্যে একটা কবরস্থান দেব। সেটা হবে সাগরের পূর্ব দিকে যাত্রীদের উপত্যকার মধ্যে। যারা যাওয়া-আসা করে তাদের পথ এটা বন্ধ করে দেবে, কারণ ইয়াজুজ ও তার সব দলবলকে সেখানে দাফন করা হবে। সেইজন্য এটাকে বলা হবে ইয়াজুজের দলবলের উপত্যকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, যখন এইসব ঘটনা ঘটবে তখন ইসরায়েল দেশে মরুসাগরের পূর্ব দিকে পর্যটকদের উপত্যকায় আমি গোগকে একটি সমাধিস্থান দেব। গোগ ও তার সৈন্যবাহিনী সেখানে সমাহিত হবে এবং ঐ উপত্যকার নাম হবে ‘গোগের সৈন্যবাহিনীর উপত্যকা’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “সেই সময়, আমি গোগকে কবর দেবার জন্য ইস্রায়েলে একটি স্থান বেছে নেব| পথিকদের উপত্যকায়, যে স্থান মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত সেখানে তাকে কবর দেওয়া হবে| তা পথিকদের পথ অবরোধ করবে| কারণ গোগ ও তার সেনাদল সেইস্থানে কবরস্থ হবে| লোকে সেই স্থানকে ‘গোগ এর সৈন্যদের উপত্যকা হিসেবেও অভিহিত করবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এটা সেই দিনের ঘটবে যা আমি সেখানে গোগের জন্য তৈরী করেছি ইস্রায়েলে এক কবর স্থান, এক উপত্যকা তাদের জন্য যারা পূর্বদিকের সমুদ্রের দিকে যাত্রা করে। এটা প্রতিরোধ করা হবে যারা উলঙ্ঘন করতে চায়। সেখানে তারা গোগকে ও তার সব জনতাকে কবর দেবে। তারা এটিকে কবর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে হামোন-গোগের উপত্যকা বলে ডাকবে।