Ezekiel 39:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেশের সকল লোক তাদের দাফন করবে এবং আমার নিজের গৌরব প্রকাশ করার দিনে সেই কাজ তাদের পক্ষে সুনামের হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের সব লোক তাদের কবর দেবে, এবং যেদিন আমি গৌরবান্বিত হব সেদিন তাদের কাছে স্মরণীয় হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেশের সকল লোক তাহাদিগকে কবর দিবে, এবং আমার নিজ গৌরব প্রকাশ করিবার দিনে সেই কর্ম্ম তাহাদের পক্ষে যশস্কর হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেশের সকল লোক তাহাদিগকে কবর দিবে, এবং আমার নিজ গৌরব প্রকাশ করিবার দিনে সেই কর্ম তাহাদের পক্ষে যশস্কর হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের সব লোক তাদের কবর দেবে। এইভাবে আমার মহিমা প্রকাশ করবার দিনে তাদের সুনাম ছড়িয়ে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের সব লোক তাদের কবর দেবে। এইভাবে আমার মহিমা প্রকাশ করবার দিনে তাদের সুনাম ছড়িয়ে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কবর দেওয়ার কাজে দেশের প্রত্যেকটি লোক সাহায্য করবে এবং আমার বিজয়ের দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশের সাধারণ লোক ঐসব শত্রু সেনাদের কবর দেবে| আমি যেদিন নিজেকে গৌরবান্বিত করব সেদিন ঐ লোকেরা বিখ্যাত হয়ে উঠবে|” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেশের সব লোক তাদেরকে কবর দেবে; এটা তাদের জন্য এক স্মরণীয় দিন হবে যখন আমি গৌরবান্বিত হব। এটা প্রভু সদাপ্রভু বলেন।