Ezekiel 39:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা নিয়মিত কাজে নিযুক্ত থাকবে, তাদেরকে তারা পৃথক করে দেবে, তারা দেশ পর্যটন করবে, পর্যটনকারীরা ভূমিতে অবশিষ্ট সকলকে দেশ পাক-পবিত্র করার জন্য দাফন করবে; সপ্তম মাসের শেষে তারা অনুসন্ধান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশ পরিষ্কার করার জন্য নিয়মিত লোকদের নিয়োগ করা হবে। কিছু দেশের চারিদিকে যাবে, আর তার অতিরিক্ত লোক, যা কিছু মাঠে পড়ে থাকবে তাদের কবর দেবে। “ ‘সাত মাস শেষ হলে তারা তাদের বিশদ খোঁজ শুরু করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা নিত্য কার্য্যে ব্যাপৃত থাকিবে, তাহাদিগকে তাহারা পৃথক করিয়া দিবে, উহারা দেশ পর্য্যটন করিবে, পর্য্যটনকারীদের সঙ্গে ভূমির পৃষ্ঠে অবশিষ্ট সকলকে দেশ শুচি করণার্থে কবর দিবে; সপ্তম মাসের শেষে তাহারা অনুসন্ধান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা নিত্য কার্যে ব্যাপৃত থাকিবে, তাহাদিগকে তাহারা পৃথক করিয়া দিবে, উহারা দেশ পর্যটন করিবে, পর্যটনকারীদের সঙ্গে ভূমির পৃষ্ঠে অবশিষ্ট সকলকে দেশ শুচি করণার্থে কবর দিবে; সপ্তম মাসের শেষে তাহারা অনুসন্ধান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সাত মাসের শেষে দেশটা শুচি করবার জন্য লোকদের নিযুক্ত করা হবে। তারা দেশময় ঘুরে বেড়িয়ে মাটিতে পড়ে থাকা হাড়গোড়ের খোঁজ করবে এবং সেগুলো কবর দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সাত মাসের শেষে দেশটা পাক-সাফ করবার জন্য লোকদের নিযুক্ত করা হবে। তারা দেশময় ঘুরে বেড়িয়ে মাটিতে পড়ে থাকা হাড়গোড়ের খোঁজ করবে এবং সেগুলো কবর দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাত মাস কেটে গেলে কিছু লোককে মনোনীত করা হবে, যারা সারা দেশ ঘুরে ঘুরে খুঁজে দেখবে, কোথাও কোন মৃতদেহ তখনও পড়ে আছে কি না? সেগুলিকে খুঁজে এনে তারা কবর দেবে এবং এইভাবে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “কর্মীরা সমস্ত দিন ধরে ঐ মৃত সৈন্যদের কবরস্থ করবে যাতে দেশ শুচি হয়| ঐ কর্মীরা সাত মাস ধরে পরিশ্রম করবে| পরে মৃত দেহের জন্য এদিকে ওদিকে অনুসন্ধান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘তখন তারা কিছু লোককে মনোনীত করবে ওরা কবর দেওয়ার জন্য দেশের মধ্যে দিয়ে পর্যটন করবে, পর্যটনকারীর সঙ্গে ভূমির পৃষ্ঠে বাকি সবাইকে দেশ শুচি করার জন্যে কবর দেবে; সাত মাস শেষে তারা শুরু করবে।