Ezekiel 39:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে মানুষের সন্তান, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি সব জাতের পাখিদেরকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হয়ে এসো, সর্বদিক্ থেকে আমার কোরবানীর ভোজে সমবেত হও, কেননা আমি ইসরাইলের পর্বতমালার উপরে তোমাদের জন্য একটি মহা কোরবানী করবো; তাতে তোমরা গোশ্ত খাবে ও রক্ত পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি সব রকম পাখি ও সব রকম বন্যপশুদের ডাক দিয়ে বলো, ‘তোমাদের জন্য যে বলিদানের ব্যবস্থা করছি তার জন্য তোমরা সবদিক থেকে জড়ো হও, কেননা আমি ইস্রায়েলের পাহাড়গুলির উপরে মহান বলিদানের ব্যবস্থা করেছি। সেখানে তোমরা মাংস খাবে ও রক্ত পান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সর্ব্বজাতীয় পক্ষিগণকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হইয়া আইস, সর্ব্বদিক্ হইতে আমার যজ্ঞে সমবেত হও, কেননা আমি ইস্রায়েলের পর্ব্বতগণের উপরে তোমাদের জন্য এক মহাযজ্ঞ করিব; তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সর্বজাতীয় পক্ষিগণকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হইয়া আইস, সর্বদিক্ হইতে আমার যজ্ঞে সমবেত হও, কেননা আমি ইস্রায়েলের পর্বতগণের উপরে তোমাদের জন্য এক মহাযজ্ঞ করিব; তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত পান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, আমি প্রভু সদাপ্রভু বলছি, তুমি সব রকম পাখী ও সব বুনো পশুদের ডাক দিয়ে বল, ‘তোমরা জড়ো হও এবং আমি তোমাদের জন্য ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে যে বিরাট বলির ব্যবস্থা করছি তার জন্য চারদিক থেকে একত্র হও। সেখানে তোমরা মাংস ও রক্ত খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, আমি আল্লাহ্ মালিক বলছি, তুমি সব রকম পাখী ও সব বুনো পশুদের ডাক দিয়ে বল, ‘তোমরা জড়ো হও এবং আমি তোমাদের জন্য ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে যে বিরাট কোরবানীর ব্যবস্থা করছি তার জন্য চারদিক থেকে একত্র হও। সেখানে তোমরা গোশ্ত ও রক্ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু আমাকে বললেন, হে মর্ত্যমানব, সমস্ত পশু-পাখিকে ডাক। আমি তাদের জন্য যে যজ্ঞের আয়োজন করেছি, চারিদিক থেকে তারা এসে জমা হোক, গ্রহণ করুক খাদ্য। ইসরায়েলের পর্বতমালায় অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। এখানে তারা রক্ত ও মাংস দুই-ই খেতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “হে মনুষ্যসন্তান, আমার হয়ে সমস্ত পাখি ও বন্য পশুর সাথে কথা বল| তাদের বল, ‘এখানে এস! এখানে এস! এসে চারধারে জড়ো হও| তোমাদের জন্য আমি যে বলি প্রস্তুত করেছি তা ভক্ষণ কর| ইস্রায়েলের পর্বতে এক মহাযজ্ঞ হবে| এস মাংস খাও, রক্ত পান কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তুমি, মানুষের-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি ক্ষেত্রের সব ধরনের পাখিদেরকে এবং সমস্ত বন্যপশুকে বল, একত্রিত হও এবং এস! সব দিক থেকে বলিদানে জড়ো হও যা আমি নিজে তোমার জন্য তৈরী করেছি, ইস্রায়েলের পর্বতদের ওপরে এক মহাযজ্ঞ; তাতে তোমার মাংস খাবে ও রক্ত পান করবে।