Ezekiel 39:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বীরদের গোশ্‌ত খাবে ও ভূপতিদের রক্ত পান করবে, তারা সকলে বাশন দেশের হৃষ্টপুষ্ট ভেড়া, ভেড়ার বাচ্চা, ছাগল ও ষাঁড়ের।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা শক্তিশালী লোকদের মাংস খাবে এবং পৃথিবীর শাসনকর্তাদের রক্ত পান করবে যেন তারা পুরুষ মেষ, মেষশাবক, পাঁঠা ও ষাঁড়—এরা সবাই বাশনের নধর পশু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বীরগণের মাংস খাইবে ও ভূপতিদের রক্ত পান করিবে, তাহারা সকলে বাশনদেশীয় হৃষ্টপুষ্ট পুংমেষ, মেষবৎস, ছাগ ও বৃষস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বীরগণের মাংস খাইবে ও ভূপতিদের রক্ত পান করিবে, তাহারা সকলে বাশনদেশীয় হৃষ্টপুষ্ট পুংমেষ, মেষবৎস, ছাগ ও বৃষস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা শক্তিশালী লোকদের মাংস খাবে এবং পৃথিবীর শাসনকর্তাদের রক্ত খাবে; এই লোকেরা যেন বাশন দেশের মোটাসোটা পুরুষ ভেড়া, বাচ্চা-ভেড়া, পাঁঠা ও ষাঁড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা শক্তিশালী লোকদের গোশ্‌ত খাবে এবং দুনিয়ার শাসনকর্তাদের রক্ত খাবে; এই লোকেরা যেন বাশন দেশের মোটাসোটা পুরুষ ভেড়া, বাচ্চা-ভেড়া, ছাগল ও ষাঁড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে তারা খাবে সৈনিকদের মৃতদেহ এবং পান করবে পৃথিবীর অধিপতিদের রক্ত। গরু-ছাগল ভেড়ার মত, তারা সকলে নিহত হবে এখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলবান সৈন্যের দেহ হতে মাংস খাবে ও পৃথিবীর নেতাদের রক্ত পান করবে| তারা সকলে বাশনের পাঁঠা, মেষশাবক, ছাগল ও মোটা সোটা ষাঁড়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পৃথিবীর বীরদের মাংস খাবে ও নেতাদের রক্ত পান করবে, তারা সবাই বাশন দেশীয় মোটাসোটা মেষ, মেষশাবক, ছাগল ও ষাঁড়।