Ezekiel 39:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের জন্য যে কোরবানী প্রস্তুত করেছি, তাতে তোমরা তৃপ্ত না হওয়া পর্যন্ত চর্বি ভোজন ও মাতাল না হওয়া পর্যন্ত রক্ত পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের জন্য যে বলিদানের ব্যবস্থা করেছি, সেখানে তোমরা পেট না ভরা পর্যন্ত চর্বি খাবে এবং মাতাল না হওয়া পর্যন্ত রক্ত পান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করিয়াছি, তাহাতে তোমরা তৃপ্ত হওয়া পর্য্যন্ত মেদ ভোজন ও মত্ত হওয়া পর্য্যন্ত রক্ত পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করিয়াছি, তাহাতে তোমরা তৃপ্ত হওয়া পর্যন্ত মেদ ভোজন ও মত্ত হওয়া পর্যন্ত রক্ত পান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বলির ব্যবস্থা আমি তোমাদের জন্য করব তাতে তোমরা পেট না ভরা পর্যন্ত চর্বি খাবে এবং মাতাল না হওয়া পর্যন্ত রক্ত খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কোরবানীর ব্যবস্থা আমি তোমাদের জন্য করব তাতে তোমরা পেট না ভরা পর্যন্ত চর্বি খাবে এবং মাতাল না হওয়া পর্যন্ত রক্ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলির পশুর মত আমি যখন এদের হত্যা করব, তখন সমস্ত পশুপাখি পেটভরে চর্বি খাবে, আকন্ঠ রক্ত পান করে মাতাল হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যতটা চাও ততটাই মেদ খেতে পারো, পূর্ণ না হওয়া পর্যন্ত রক্ত পান করতে পারো| আমি তোমাদের জন্য যে বলি হনন করেছি তা তোমরা খাবে ও পান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার তোমাদের পরিতৃপ্তি পর্যন্ত মেদ খাবে; তোমার মত্ততা পর্যন্ত রক্ত পান করবে; তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করেছি।