Ezekiel 39:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার টেবিলে ঘোড়া, রথ, বীর ও সব রকম যোদ্ধাদেরকে খেয়ে তারা তৃপ্ত হবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার টেবিলে তোমরা পেট ভরে ঘোড়া, রথচালক, শক্তিশালী লোক ও সব রকম সৈন্যদের মাংস খাবে,’ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার মেজে অশ্ব, রথ, বীর ও সর্ব্ববিধ যোদ্ধৃগণকে খাইয়া তাহারা তৃপ্ত হইবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার মেজে অশ্ব, রথ, বীর ও সর্ববিধ যোদ্ধাগণকে খাইয়া তাহারা তৃপ্ত হইবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার টেবিলে তোমরা পেট ভরে ঘোড়া, রথচালক, শক্তিশালী লোক ও সব রকমের সৈন্যদের মাংস খাবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার টেবিলে তোমরা পেট ভরে ঘোড়া, রথচালক, শক্তিশালী লোক ও সব রকমের সৈন্যদের গোশ্ত খাবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ভোজ সভায় তারা অশ্ব, অশ্বারোহী, সৈন্যবাহিনী ও যোদ্ধাদের মাংস প্রাণভরে খাবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার টেবিল থেকে খাবার জন্য তোমাদের জন্য প্রচুর মাংস থাকবে| থাকবে অশ্ব, রথচালকগণ, বলবান সৈন্যরা এবং অন্য সব যোদ্ধারা|’” প্রভু আমার সদাপ্রভু ঐ কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার মেজে ঘোড়া, রথ, বীর ও যুদ্ধের প্রত্যেক লোকের সঙ্গে সন্তুষ্ট হবে’।” এটা সদাপ্রভু বলেন।