Ezekiel 39:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জাতিদের মধ্যে আমার গৌরব স্থাপন করবো এবং আমি যে শাসন করবো ও তাদের উপর যে উঠাব, তা সমস্ত জাতি দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব, এবং আমার হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জাতিগণের মধ্যে আপন গৌরব স্থাপন করিব, এবং আমি যে শাসন করিব ও তাহাদিগেতে যে হস্তার্পণ করিব, তাহা সমস্ত জাতি দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জাতিগণের মধ্যে আপন গৌরব স্থাপন করিব, এবং আমি যে শাসন করিব ও তাহাদের উপর যে হস্তার্পণ করিব, তাহা সমস্ত জাতি দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব এবং আমার শক্তিশালী হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব এবং আমার শক্তিশালী হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, সমস্ত জাতিকে আমি দেখাব আমার মহিমার ঐশ্বর্য। তাদের দেখিয়ে দেব, কি ভাবে আমি আমার ন্যায়ের বিধান কার্যকরী করার জন্য ক্ষমতার ব্যবহার করে থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “আমি অন্য জাতিদের আমার কাজ দেখাব আর তারা আমায় সম্মান করতে শুরু করবে! শত্রুদের বিপক্ষে আমি যে শক্তি ব্যবহার করেছি তাও তারা দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি জাতিদের মধ্যে আমার গৌরব স্থাপন করব এবং সব জাতি আমার বিচার দেখবে যা আমি সম্পাদন করব এবং আমার হাত যা তাদের বিরুদ্ধে রেখেছি।