Ezekiel 39:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিনে ও তারপরে ইসরাইল-কুল জানবে যে, আমি মাবুদই তাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন থেকে ইস্রায়েল কুল জানবে যে, আমিই সদাপ্রভু তাদের ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিনে ও তৎপশ্চাতে ইস্রায়েল-কুল জানিবে যে, আমি সদাপ্রভুই তাহাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিনে ও তৎপশ্চাতে ইস্রায়েল-কুল জানিবে যে, আমি সদাপ্রভুই তাহাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন থেকে ইস্রায়েলীয়েরা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন থেকে বনি-ইসরাইলরা জানবে যে, আমিই তাদের মাবুদ আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখনই জানবে যে, আমিই তাদের প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন থেকেই ইস্রায়েল পরিবার জানবে যে আমিই তাদের প্রভু ও ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অগ্রগামী সেই দিন থেকে ইস্রায়েল কুল জানতে পারবে যে আমি সদাপ্রভু।