Ezekiel 39:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জাতিরা জানবে যে, ইসরাইল-কুল নিজের অপরাধের জন্য নির্বাসিত হয়েছিল, বস্তুত তারা আমার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করেছিল, তাই আমি তাদের দিক থেকে আমার মুখ লুকিয়েছিলাম ও তাদেরকে বিপক্ষদের হাতে তুলে দিয়েছিলাম, আর তারা সকলে তলোয়ারের আঘাতে মারা পড়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জাতিরা জানবে যে ইস্রায়েল কুল তাদের পাপের জন্য নির্বাসিত হয়েছিল, কারণ তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম ও শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম আর তারা সকলে যুদ্ধে মারা পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জাতিগণ জানিবে যে, ইস্রায়েল-কুল নিজ অপরাধ প্রযুক্ত নির্ব্বাসিত হইয়াছিল, বস্তুতঃ তাহারা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছিল, তাই আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, ও তাহাদিগকে বিপক্ষগণের হস্তে সমর্পণ করিয়াছিলাম, আর তাহারা সকলে খড়্‌গাঘাতে পতিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জাতিগণ জানিবে যে, ইস্রায়েল-কুল নিজ অপরাধ প্রযুক্ত নির্বাসিত হইয়াছিল, বস্তুতঃ তাহারা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছিল, তাই আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, ও তাহাদিগকে বিপক্ষগণের হস্তে সমর্পণ করিয়াছিলাম, আর তাহারা সকলে খড়্‌গাঘাতে পতিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর জাতিরা জানবে যে, ইস্রায়েলীয়েরা তাদের পাপের জন্য বন্দীদশায় গিয়েছিল, কারণ তারা আমার প্র্রতি অবিশ্বস্ত হয়েছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম এবং শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম; তারা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর জাতিরা জানবে যে, বনি-ইসরাইলরা তাদের গুনাহের জন্য বন্দীদশায় গিয়েছিল, কারণ তারা আমার প্র্রতি বেঈমানী করেছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম এবং শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম; তারা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ জানবে যে ইসরায়েলীরা আমার অবমাননা করে যে অন্যায় করেছিল, তারই শাস্তিস্বরূপ তাদের নির্বাসনে যেতে হয়েছিল। আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, শত্রুদের হাতে সমর্পণ করেছিলাম এবং যুদ্ধে তাদের নিহত হতে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাতিগণ জানবে কেন ইস্রায়েল পরিবারকে বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল| তারা জানবে আমার লোকরা আমার বিরুদ্ধে উঠেছিল বলেই আমি তাদের থেকে ঘুরে দূরে গিয়েছিলাম| আমি তাদের শত্রু দ্বারা পরাজিত হতে দিলাম বলেই আমার লোকরা যুদ্ধে নিহত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং জাতিরা জানতে পারবে যে ইস্রায়েল কুল তাদের অপরাধের কারণে বন্দিত্বের মধ্যে গিয়েছিল যা তারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম এবং তাদেরকে তাদের বিপক্ষদের হাতে দিয়ে দিয়েছিলাম আর তাদের সবাই তরোয়ালের দ্বারা পড়ে গিয়েছিল।