Ezekiel 39:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের যেমন নাপাকীতা ও যেমন অধর্ম, আমি তাদের প্রতি তেমনি ব্যবহার করেছিলাম; আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অশুচিতা ও পাপ অনুসারে আমি তাদের সঙ্গে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের যেরূপ অশুচিতা ও যেরূপ অধর্ম্ম, আমি তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছিলাম; আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের যেরূপ অশুচিতা ও যেরূপ অধর্ম, আমি তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছিলাম; আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের অশুচিতা ও পাপ অনুসারে আমি তাদের সংগে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের নাপাকী ও গুনাহ্‌ অনুসারে আমি তাদের সংগে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দুষ্কর্ম ও অশুচিতার যোগ্য প্রাপ্যই তাদের দিয়েছিলাম এবং তাদের কাছ থেকে মুখ লুকিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পাপে নিজেদের অশুচি করল, তাই তাদের কাজের জন্য আমি শাস্তি দিলাম| আমি তাদের থেকে দূরে গেলাম ও তাদের সাহায্য করতে অস্বীকার করলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের অশুচিতা ও তাদের পাপ অনুসারে আমি তাদের প্রতি সেরকম ব্যবহার করেছিলাম; যখন আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম।