Ezekiel 39:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এখন আমি ইয়াকুবের বন্দীদশা ফিরাব, সমস্ত ইসরাইল-কুলের প্রতি করুণা করবো এবং আমার পবিত্র নামের পক্ষে উদ্যোগী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি এখন যাকোবকে বন্দিদশা থেকে ফিরিয়ে আনব ও সমস্ত ইস্রায়েল কুলের প্রতি করুণা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এখন আমি যাকোবের বন্দি-দশা ফিরাইব, সমস্ত ইস্রায়েল-কুলের প্রতি করুণা করিব, এবং আমার পবিত্র নামের পক্ষে উদ্যোগী হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এখন আমি যাকোবের বন্দিদশা ফিরাইব, সমস্ত ইস্রায়েল-কুলের প্রতি করুণা করিব, এবং আমার পবিত্র নামের পক্ষে উদ্যোগী হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু আরও বললেন, “আমি এখন যাকোবকে বন্দীদশা থেকে ফিরিয়ে আনব ও ইস্রায়েলের সব লোকদের মমতা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক আরও বললেন, “আমি এখন ইয়াকুবকে বন্দীদশা থেকে ফিরিয়ে আনব ও ইসরাইলের সব লোকদের মমতা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, কিন্তু এবার যাকোবের বংশধর, ইসরায়েলী প্রজাদের প্রতি আমি কৃপা করব, আবার তাদের শ্রীবৃদ্ধি করব। আমার পবিত্র নামের মর্যাদা অক্ষুন্ন রাখব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “এখন আমি যাকোবের পরিবারকে বন্দীত্ব থেকে নিয়ে আসব| আমি সমস্ত ইস্রায়েল পরিবারের প্রতি দয়া করব| আমি আমার পবিত্র নামের পক্ষে উদ্যোগী হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এখন আমি যাকোবের ভাগ্য ফেরাব এবং আমি সমস্ত ইস্রায়েল কুলের প্রতি করুণা করব যখন আমি আমার পবিত্র নামের জন্য আগ্রহী হব।