Ezekiel 39:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা নিজেদের অপমান ও আমার বিরুদ্ধে কৃত নিজেদের সমস্ত সত্যলঙ্ঘনের ভার বইবে, যখন তারা নির্ভয়ে তাদের দেশে বাস করবে, আর কেউ তাদের ভয় দেখাবে না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন তাদের দেশে নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না তখন আমার প্রতি অবিশ্বস্ততার দরুন তাদের লজ্জার কথা তারা ভুলে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আপনাদের অপমান ও আমার বিরুদ্ধে কৃত আপনাদের সমস্ত সত্যলঙ্ঘনের ভার বহিবে, যখন তাহারা নির্ভয়ে আপন দেশে বাস করিবে, আর কেহ তাহাদিগকে উদ্বিগ্ন করিবে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আপনাদের অপমান ও আমার বিরুদ্ধে কৃত আপনাদের সমস্ত সত্যলঙ্ঘনের ভার বহিবে, যখন তাহারা নির্ভয়ে আপন দেশে বাস করিবে, আর কেহ তাহাদিগকে উদ্বিগ্ন করিবে না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তারা তাদের দেশে নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না তখন আমার প্রতি অবিশ্বস্ততার দরুন তাদের লজ্জার কথা তারা ভুলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তারা তাদের দেশে নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না তখন আমার প্রতি বেঈমানীর দরুন তাদের লজ্জার কথা তারা ভুলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নিজেদের দেশে আবার নিরাপদে, শান্তিতে বসবাস করবে, কেউ আর তাদের হুমকি দিতে আসবে না। তখনই তারা আমাকে অবমাননা করায় প্রতারণার দায়ে কীভাবে অপদস্থ হয়েছিল—সেই লজ্জার স্মৃতি তাদের মন থেকে মুছে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সবসময় যে আমার বিরুদ্ধাচরণ করত এই লজ্জা লোকরা ভুলে যাবে| তারা নিজেদের দেশে নিরাপদে থাকবে কেউ তাদের ভয় দেখাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা তাদের অপমান ও সব প্রতারণা যা আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তা ভুলে যাবে। তারা এইসব ভুলে যাবে যখন তারা নির্ভয়ে তাদের দেশে বাস করবে, কেউ তাদেরকে আতঙ্কিত করবে না।