Ezekiel 39:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি জাতিদের মধ্য থেকে তাদের ফিরিয়ে আনবো ও তাদের দুশমনদের সমস্ত দেশ থেকে তাদের সংগ্রহ করবো এবং বহুসংখ্যক জাতির সাক্ষাতে তাদের মধ্য দিয়ে পবিত্র বলে মান্য হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিগণের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে ফিরাইয়া আনিব ও তাহাদের শত্রুদিগের সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং বহুসংখ্যক জাতির সাক্ষাতে তাহাদিগেতে পবিত্র বলিয়া মান্য হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে ফিরাইয়া আনিব ও তাহাদের শত্রুদের সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং বহুসংখ্যক জাতির সাক্ষাতে তাহাদের মধ্যে পবিত্র বলিয়া মান্য হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিদের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব এবং শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিদের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব এবং শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মহাপবিত্র—সর্বজাতির কাছে এ কথা সপ্রমাণ করার জন্যই আমি আমার প্রজাদের সমস্ত শত্রু দেশ থেকে ফিরিয়ে আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অন্য দেশ থেকে আমার প্রজাদের ফিরিয়ে আনব| আমি শত্রুদের দেশ থেকে তাদের সংগ্রহ করব, তখন বহু জাতি দেখতে পাবে যে আমি কত পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি জাতিদের মধ্যে থেকে তাদেরকে উদ্ধার করব এবং তাদের শত্রুদের দেশ থেকে তাদেরকে জড়ো করব, আমি অনেক জাতির দৃষ্টিতে নিজেকে পবিত্র বলে দেখাব।