Ezekiel 39:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা জানবে যে, আমিই তাদের আল্লাহ্ মাবুদ, কেননা আমি জাতিদের কাছে তাদের নির্বাসিত করেছিলাম, আর আমি তাদেরই দেশে তাদের একত্র করেছি, তাদের মধ্যে কাউকেও আর সেখানে অবশিষ্ট রাখবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ বিভিন্ন জাতির মধ্যে তাদের বন্দিদশায় পাঠালেও আমি তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, কাউকে ফেলে রাখব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু, কেননা আমি জাতিগণের নিকটে তাহাদিগকে নির্ব্বাসিত করিয়াছিলাম, আর আমি তাহাদেরই দেশে তাহাদিগকে একত্র করিয়াছি, তাহাদের মধ্যে কাহাকেও আর তথায় অবশিষ্ট রাখিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু, কেননা আমি জাতিগণের নিকটে তাহাদিগকে নির্বাসিত করিয়াছিলাম, আর আমি তাহাদেরই দেশে তাহাদিগকে একত্র করিয়াছি, তাহাদের মধ্যে কাহাকেও আর তথায় অবশিষ্ট রাখিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ নানা জাতির মধ্যে তাদের বন্দীদশায় পাঠালেও আমি তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, কাউকে ফেলে রাখব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা জানবে যে, আমিই তাদের মাবুদ আল্লাহ্, কারণ নানা জাতির মধ্যে তাদের বন্দীদশায় পাঠালেও আমি তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, কাউকে ফেলে রাখব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমার প্রজারা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর। তারা একথা জানবে, যে আমিই তাদের নির্বাসনে পাঠিয়েছিলাম এবং আমিই ফিরিয়ে এনেছি তাদের আপন দেশে, একজনকেও ফেলে আসিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা জানবে যে আমিই প্রভু, তাদের ঈশ্বর, কারণ আমিই তাদের ঘর বাড়ী ছেড়ে অন্য দেশে বন্দী হিসেবে যেতে বাধ্য করেছিলাম| আর আমিই তাদের আবার একত্র করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে এনেছি| তাদের একজনও পেছনে পড়ে থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ আমি জাতিদের কাছে তাকে বন্দিত্বের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তখন আমি তাদেরই দেশে তাদেরকে একত্র করেছি। আমি জাতিদের মধ্যে কাউকেও অবশিষ্ট রাখব না।