Ezekiel 39:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের দিক থেকে আমার মুখ আর লুকাব না, কারণ আমি ইসরাইল-কুলের উপরে আমার রূহ্‌ ঢেলে দেব, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কাছ থেকে আমি আর আমার মুখ ফিরিয়ে রাখব না, কারণ ইস্রায়েল কুলের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের হইতে আপন মুখ আর লুকাইব না, কারণ আমি ইস্রায়েল-কুলের উপরে নিজ আত্মাকে ঢালিয়া দিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের হইতে আপন মুখ আর লুকাইব না, কারণ আমি ইস্রায়েল-কুলের উপরে নিজ আত্মাকে ঢালিয়া দিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কাছ থেকে আমি আমার মুখ আর ফিরিয়ে রাখব না, কারণ ইস্রায়েলীয়দের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কাছ থেকে আমি আমার মুখ আর ফিরিয়ে রাখব না, কারণ বনি-ইসরাইলদের উপরে আমি আমার রূহ্‌ ঢেলে দেব। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ইসরায়েলী প্রজাদের উপর আমার আত্মা সঞ্চারিত করব, আর কোন দিন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না। আমি, সর্বাধিপতি প্রভু, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইস্রায়েল পরিবারের উপর আমার আত্মা ঢেলে দেব আর সেই সময়ের পরে আর কখনও আমার প্রজাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব না|” প্রভু আমার সদাপ্রভু ভুই এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের থেকে নিজের মুখ আর লুকাব না, যখন আমি ইস্রায়েল কুলের ওপরে আমার আত্মাকে ঢেলে দেব। এটা সদাপ্রভু বলেন।