Ezekiel 39:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের পর্বতগুলোতে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা মরে পড়ে থাকবে; আমি তোমাকে খাবার হিসেবে সব জাতের হিংস্র পাখি ও বন্য পশুদের দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের পাহাড়গুলির উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সঙ্গের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে হিংস্র পাখি ও বুনো পশুদের খাবার হিসেবে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের পর্ব্বতসমূহে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিগণ পতিত হইবে; আমি তোমাকে কবলিত হইবার জন্য সর্ব্বজাতীয় হিংস্র পক্ষী ও বনপশুদের কাছে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের পর্বতসমূহে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিগণ পতিত হইবে; আমি তোমাকে কবলিত হইবার জন্য সর্বজাতীয় হিংস্রপক্ষী ও বনপশুদের কাছে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সংগের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে শকুন ও বুনো পশুদের খাবার হিসাবে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সংগের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে শকুন ও বুনো পশুদের খাবার হিসাবে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৈন্যবাহিনীসহ গোগ ও তার মিত্রপক্ষ ইসরায়েলের পার্বত্যভূমিতে মারা পড়বে। তাদের মৃতদেহ পাখি ও বন্যজন্তুর আহার হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ইস্রায়েলের পর্বতে নিহত হবে| তুমি, তোমার সেনাদল এবং তোমার সঙ্গের সমস্ত লোকজন যুদ্ধে নিহত হবে| আমি তোমাকে সব রকমের পাখি ও বন্য পশুদের খাদ্য হিসাবে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের পর্বতগুলিতে তুমি, তোমার সব সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা পড়ে মারা যাবে; আমি তোমাকে খাবারের জন্য ক্ষেত্রের শিকারী পাখি ও বন্যপশুদের কাছে দেব।