Ezekiel 39:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার লোক ইসরাইলের মধ্যে আমার পবিত্র নাম জানাবো, আমার পবিত্র নাম আর নাপাক হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমিই মাবুদ, ইসরাইলের মধ্যে পবিত্রতম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমার লোক ইস্রায়েলীদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমি আর আমার পবিত্র নাম অপবিত্র হতে দেব না, তাতে জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন প্রজা ইস্রায়েলের মধ্যে আপন পবিত্র নাম জ্ঞাত করিব, আমার পবিত্র নাম আর অপবিত্র হইতে দিব না; তাহাতে জাতিগণ জানিবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন প্রজা ইস্রায়েলের মধ্যে আপন পবিত্র নাম জ্ঞাত করিব, আমার পবিত্র নাম আর অপবিত্র হইতে দিব না; তাহাতে জাতিগণ জানিবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমার লোক ইস্রায়েলীয়দের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমার নাম আমি আর অপবিত্র হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে সেই পবিত্রজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমার বান্দা বনি-ইসরাইলদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমার নাম আমি আর অপবিত্র হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমিই মাবুদ, ইসরাইলের মধ্যে আল্লাহ্‌ পাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা সুনিশ্চিত, আমার প্রজা ইসরায়েল জানবে আমার পবিত্র নাম। আমার নামে কলঙ্ক লেপন করতে আমি আর দেব না, তখন সমস্ত জাতি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের পবিত্র ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার পবিত্র নাম ইস্রায়েলে জ্ঞাত করব, আমি তাদের দ্বারা আমার নাম আর অপবিত্র হতে দেব না| জাতিগণ জানবে যে আমিই প্রভু, আমিই ইস্রায়েলের পবিত্র একজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি আমার লোক ইস্রায়েলের মধ্যে আমার পবিত্র নাম জানাব, আমার পবিত্র নাম আর অপবিত্রীকৃত হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমি সদাপ্রভু, ইস্রায়েল মধ্যে পবিত্রতম।