Ezekiel 39:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইলের সকল নগর-নিবাসী লোকেরা বাইরে যাবে এবং ঢাল ও ফলক, ধনুক ও তীর এবং লাঠি ও শূল, এসব অস্ত্রশস্ত্র নিয়ে আগুন জ্বালাবে ও পুড়িয়ে ফেলবে; তারা সাত বছর পর্যন্ত সেসব নিয়ে আগুন জ্বালাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তখন যারা ইস্রায়েলের নগরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসেবে অস্ত্রশস্ত্র পোড়াবে—ছোটো ও বড়ো ঢাল, তির ও ধনুক, যুদ্ধের গদা ও বল্লম। সাত বছর ধরে তারা জ্বালানি হিসেবে এগুলি ব্যবহার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েলের সকল নগর-নিবাসী লোকেরা বাহিরে যাইবে, এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ, এবং যষ্টি ও শূল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে; তাহারা সাত বৎসর পর্য্যন্ত সেই সকল লইয়া অগ্নি জ্বালাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েলের সকল নগর-নিবাসী লোকেরা বাহিরে যাইবে, এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ, এবং যষ্টি ও শূল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে; তাহারা সাত বৎসর পর্যন্ত সেই সকল লইয়া অগ্নি জ্বালাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তখন যারা ইস্রায়েলের শহরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসাবে অস্ত্রশস্ত্র পোড়াবে। তারা ছোট ও বড় ঢাল, তীর ও ধনুক এবং যুদ্ধের গদা ও বর্শা সাত বছর ধরে কাঠের বদলে পোড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তখন যারা ইসরাইলের শহরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসাবে অস্ত্রশস্ত্র পোড়াবে। তারা ছোট ও বড় ঢাল, তীর ও ধনুক এবং যুদ্ধের গদা ও বর্শা সাত বছর ধরে কাঠের বদলে পোড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের নগর-জনপদের অধিবাসীরা বাইরে গিয়ে পরিত্যক্ত অস্ত্র-শস্ত্র কুড়িয়ে এনে জ্বালানি করবে। তারা তীর, ধনুক, ঢাল, বর্শা-সড়কি-সব পোড়াবে এবং সাত বছর ধরে এতেই তাদের যথেষ্ট জ্বালানির কাজ চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই সময় ইস্রায়েলের শহরে বসবাসকারীরা বাইরে মাঠে যাবে| তারা শত্রুদের ঢাল, ধনুক, তীর, লাঠি ও বর্শা এই সমস্ত অস্ত্র সংগ্রহ করে তা পুড়িয়ে ফেলবে| তারা সাত বছর ধরে সেই সমস্ত কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের সব শহরনিবাসী লোকেরা বাইরে যাবে এবং অস্ত্র, ছোট ঢাল, বড় ঢাল, ধনুকগুলি ও তিরগুলি, লাঠি ও বর্শা পোড়াবে; তারা তাদেরকে সাত বছরের জন্য আগুন দিয়ে পোড়াবে।