Ezekiel 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পানিও পরিমাণপূর্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করে পান করতে হবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তা পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও এক হিনের ছয় ভাগের এক ভাগ জল পরিমাপ করবে এবং নির্ধারিত সময় তা খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জলও পরিমাণপূর্ব্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করিয়া পান করিতে হইবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তাহা পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জলও পরিমাণপূর্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করিয়া পান করিতে হইবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তাহা পান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আধা লিটারের একটু বেশী জলও বিভিন্ন সময়ে খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আধা লিটারের একটু বেশী পানিও বিভিন্ন সময়ে খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং জল খাবে এক হিনের ছয়ভাগের এক ভাগ ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রত্যেকদিন কেবল 3 পেয়ালা জল পান করো| সময় সময় সমস্ত দিন ধরেই তা খেতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি জল পান করবে, পরিমাণমত, হিনের ষষ্ঠাংস মত। দিনের দিনের এটা পান করবে।