Ezekiel 4:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, আহা, সার্বভৌম মাবুদ, দেখ, আমার প্রাণ নাপাক হয় নি; আমি বাল্যকাল থেকে আজ পর্যন্ত স্বয়ং মৃত কিংবা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নি, ঘৃণ্য গোশ্ত কখনও আমার মুখে যায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তখন বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু, এমন না হোক! আমি কখনও অশুচি হইনি। ছেলেবেলা থেকে এই পর্যন্ত আমি মরা বা বুনো পশুর মেরে ফেলা কোনও কিছু খাইনি। কোনও অশুচি মাংস আমার মুখে কখনও ঢোকেনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, আহা, প্রভু সদাপ্রভু, দেখ, আমার প্রাণ অশুচি হয় নাই; আমি বাল্যকাল অবধি অদ্য পর্যন্ত স্বয়ং মৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নাই, ঘৃণার্হ মাংস কখনও আমার মুখে প্রবিষ্ট হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, আহা, প্রভু সদাপ্রভু, দেখ, আমার প্রাণ অশুচি হয় নাই; আমি বাল্যকাল অবধি অদ্য পর্যন্ত স্বয়ং মৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নাই, ঘৃণার্হ মাংস কখনও আমার মুখে প্রবিষ্ট হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, এই রকম না হোক। আমি কখনও অশুচি হই নি। ছেলেবেলা থেকে এই পর্যন্ত আমি মরা বা বুনো পশুর মেরে ফেলা কোন কিছু খাই নি। কোন অশুচি মাংস আমার মুখে কখনও ঢোকে নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি বললাম, “হে আল্লাহ্ মালিক, এই রকম না হোক। আমি কখনও নাপাক হই নি। ছেলেবেলা থেকে এই পর্যন্ত আমি মরা বা বুনো পশুর মেরে ফেলা কোন কিছু খাই নি। কোন নাপাক গোশ্ত আমার মুখে কখনও ঢোকে নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন বললাম: হে প্রভু পরমেশ্বর, এভাবে আমি নিজেকে অশুচি করতে পারব না। শিশুকাল থেকে আমি কখনও মরা জন্তু বা অন্য পশুর মারা জন্তুর মাংস খাইনি। অশুচি কোন খাবার আমি কোনদিন খাইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি বললাম, “হায়, প্রভু আমার সদাপ্রভু, আমি কখনও অশুচি খাবার খাইনি| রোগে মারা গেছে এমন কোন পশু বা বন্য পশুতে মেরে ফেলেছে এমন কোন পশুও আমি কখনও খাইনি| আমি শিশুকাল থেকে আজ পর্যন্ত কখনও অশুচি মাংস খাইনি| কখনই ঐসব মন্দ মাংস আমার মুখে প্রবেশ করেনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বললাম, “হায়, প্রভু সদাপ্রভু, আমার আত্মা কখনো অশুচি হয়নি; আমি ছোটো বেলা থেকে এখনো পর্যন্ত মরা কিংবা পশুদের দ্বারা মৃত কোনো কিছু খায়নি, নোংরা মাংস কখনও আমার মুখে ঢোকেনি।”