Ezekiel 4:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা খাদ্য ও পানির অভাবে পরস্পর বিস্ময়াপন্ন ও নিজ নিজ অপরাধে ক্ষীণ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ খাবার ও জলের অভাব হবে। তারা একে অন্যকে দেখে হতভম্ব হবে এবং তাদের পাপের জন্য তারা ক্ষয় হয়ে যেতে থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা অন্নের ও জলের অভাবে পরস্পর বিস্ময়াপন্ন ও আপন আপন অপরাধে ক্ষীণ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা অন্নের ও জলের অভাবে পরস্পর বিস্ময়াপন্ন ও আপন আপন অপরাধে ক্ষীণ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ খাবার ও জলের অভাব হবে। তারা একে অন্যকে দেখে হতভম্ব হবে এবং তাদের পাপের জন্য তারা ক্ষয় হয়ে যেতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ খাবার ও পানির অভাব হবে। তারা একে অন্যকে দেখে হতভম্ব হবে এবং তাদের গুনাহের জন্য তারা ক্ষয় হয়ে যেতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর একসময় তাদের খাদ্য পানীয় সব শেষ হয়ে যাবে। হতাশায় তারা বিমূঢ় হয়ে পড়বে। পাপের ফলে এমনি করে একদিন তারা শুকিয়ে মরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ লোকদের আহার ও পান করার জন্য যথেষ্ট খাবার ও জল থাকবে না| লোকরা একে অপরের দিকে শুধু তাকাবে কারণ তারা জানে না কি করতে হবে| তারা একে অপরকে তাদের পাপের জন্য ক্ষীণ হতে দেখবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের রুটি ও জলের অভাব হবে, প্রত্যেক মানুষ ভীষণ ভয় পাবে তার ভাইয়ের থেকে এবং তাদের অপরাধের জন্য ক্ষীণ হয়ে যাবে।”