Ezekiel 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একখানা লোহার পাত্র নিয়ে তোমার ও নগরের মধ্যস্থলে লোহার প্রাচীরের মত তা স্থাপন কর এবং তোমার মুখ তার দিকে রাখ, তাতে তা অবরুদ্ধ হবে ও তুমি তা অবরোধ করে থাকবে। ইসরাইল-কুলের জন্য এটি চিহ্নস্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি লোহার তাওয়া নিয়ে সেটি তোমার এবং নগরের মাঝখানে লোহার দেওয়ালের মতো রাখো এবং তোমার মুখ সেই দিকে ফিরিয়ে রাখো। তাতে নগর অবরুদ্ধ হবে, ও তুমি তা অবরোধ করবে। এটি ইস্রায়েল কুলের কাছে চিহ্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর একখানা লোহার তাওয়া লইয়া তোমার ও নগরের মধ্যস্থলে লৌহ-প্রাচীরের ন্যায় তাহা স্থাপন কর, এবং তোমার মুখ তাহার দিকে রাখ, তাহাতে তাহা অবরুদ্ধ হইবে, ও তুমি তাহা অবরোধ করিয়া থাকিবে। ইস্রায়েল-কুলের জন্য ইহা চিহ্নস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একখানি লোহার তাওয়া লইয়া তোমার ও নগরের মধ্যস্থলে লৌহ-প্রাচীরের ন্যায় তাহা স্থাপন কর, এবং তোমার মুখ তাহার দিকে রাখ, তাহাতে তাহা অবরুদ্ধ হইবে, ও তুমি তাহা অবরোধ করিয়া থাকিবে। ইস্রায়েল-কুলের জন্য ইহা চিহ্নস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর লোহার একটা পাত নিয়ে সেটা তোমার ও শহরের মাঝখানে দেয়ালের মত করে রাখ এবং তোমার মুখ সেই দিকে ফিরিয়ে রাখ। তাতে শহরটা ঘেরাও করা হয়েছে বুঝা যাবে; এইভাবে তুমি দেখাবে যে, শহরটা ঘেরাও করা হয়েছে। এটা হবে ইস্রায়েল জাতির জন্য একটা চিহ্ন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর লোহার একটা পাত নিয়ে সেটা তোমার ও শহরের মাঝখানে দেয়ালের মত করে রাখ এবং তোমার মুখ সেই দিকে ফিরিয়ে রাখ। তাতে শহরটা ঘেরাও করা হয়েছে বুঝা যাবে; এইভাবে তুমি দেখাবে যে, শহরটা ঘেরাও করা হয়েছে। এটা হবে ইসরাইল জাতির জন্য একটা চিহ্ন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার একটা লোহার পাত নিয়ে তোমার ও জেরুশালেমের ছবির মাঝখানে প্রাচীরের মত স্থাপন কর এবং তার দিকে মুখ করে থাক। এতে বোঝা যাবে, নগর অবরুদ্ধ হয়েছে, তুমিই যেন তার অবরোধকারী। ইসরায়েল জাতির কাছে এ হবে প্রতীক চিহ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর একটা চ্যাপটা লোহার চাটু নিয়ে এস এবং সেটাকে তোমার এবং শহরের মাঝখানে রাখো| সেটা তোমার ও শহরের মধ্যে একটা লোহার প্রাচীরের মত হোক্| এই ভাবে তুমি দেখাবে যে তুমি ঐ শহরের বিরুদ্ধে| তুমি সেই শহর ঘিরে তা আক্রমণ করবে| কারণ তা হবে ইস্রায়েল পরিবারের সামনে দৃষ্টান্তস্বরূপ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি একটা লোহার পাত্র নাও এবং এটা ব্যবহার কর তোমার ও শহরের মাঝখানে লোহার প্রাচীরের মত, তোমার মুখ তার এবং শহরের দিকে রাখ, তাতে তা অবরোধ হবে। তাই অবরোধ কর, এটা ইস্রায়েল কুলের জন্য চিহ্নস্বরূপ হবে।