Ezekiel 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব সমাপ্ত করার পর তুমি তোমার ডান পাশে শয়ন করবে এবং এহুদা-কুলের অপরাধ বহন করবে; আমি চল্লিশ দিন, এক এক বছরের জন্য এক এক দিন, তোমার জন্য রাখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এটি শেষ হলে, তুমি আবার শোবে, এবারে ডান পাশ ফিরে শোবে এবং যিহূদা কুলের শাস্তি বহন করবে। আমি তোমার জন্য 40 দিন নির্ধারণ করলাম, প্রত্যেক বছরের জন্য একদিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকল সমাপ্ত করিলে পর তুমি আপন দক্ষিণ পার্শ্বে শয়ন করিবে, এবং যিহূদা-কুলের অপরাধ বহন করিবে; আমি চল্লিশ দিন, এক এক বৎসরের নিমিত্ত এক এক দিন, তোমার জন্য রাখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল সমাপ্ত করিলে পর তুমি আপন দক্ষিণ পার্শ্বে শয়ন করিবে, এবং যিহূদা-কুলের অপরাধ বহন করিবে; আমি চল্লিশ দিন, এক এক বৎসরের নিমিত্ত এক এক দিন, তোমার জন্য রাখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এটা শেষ হলে পর তুমি আবার শোবে; এবার ডান পাশ ফিরে শোবে এবং যিহূদার পাপের শাস্তি বহন করবে। শুয়ে থাকবার জন্য আমি তোমাকে চল্লিশ দিন দিলাম, এক এক বছরের জন্য এক এক দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এটা শেষ হলে পর তুমি আবার শোবে; এবার ডান পাশ ফিরে শোবে এবং এহুদার গুনাহের শাস্তি বহন করবে। শুয়ে থাকবার জন্য আমি তোমাকে চল্লিশ দিন দিলাম, এক এক বছরের জন্য এক এক দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পর্ব শেষ হলে তুমি ডান দিকে ফিরে শোবে। এবার তোমাকে যিহুদীয়ার অপরাধের জন্য চল্লিশ দিন দণ্ডভোগ করতে হবে। তাদের জন্য দণ্ডভোগের একটি বছর হবে একটি দিনের সমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই সময়ের পর তুমি 40 দিন ধরে ডানপাশ ফিরে শুয়ে থাকবে| এই সময় তুমি যিহূদার পাপ 40 দিন ধরে বইবে| এক দিন এক বছরের সমান| আমি বলছি যিহূদা কত কাল শাস্তি ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি এই সব দিন গুলো শেষ করবে, তখন দ্বিতীয়বার তোমার ডানদিকে শোবে, কারণ তুমি যিহূদা-কুলের পাপ বহন করবে চল্লিশ দিনের র জন্য; এক এক বৎসরের জন্য এক এক দিন তোমার জন্য রাখলাম।