Ezekiel 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি নিজের কাছে গম, যব, মাষ, মসুর ডাল, কঙ্গু ও জনার নিয়ে সকলই একটি পাত্রে রাখ এবং তা দিয়ে রুটি প্রস্তুত কর; যতদিন পাশে শয়ন করবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তা ভোজন করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি গম ও যব, শিম ও মশুর ডাল, বাজরা ও জনরা নিয়ে একটি পাত্রে রাখবে এবং সেগুলি দিয়ে তোমার জন্য রুটি তৈরি করবে। যে 390 দিন তুমি পাশ ফিরে থাকবে তখন তা খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপনার কাছে গোম, যব, মাষ, মসুরি, কঙ্গু ও জনরা, লইয়া সকলই এক পাত্রে রাখ এবং তাহা দ্বারা রুটী প্রস্তুত কর; যতদিন পার্শ্বে শয়ন করিবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তাহা ভোজন করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপনার কাছে গম, যব, মাষ, মসুরি, কঙ্গু ও জনার লইয়া সকলই এক পাত্রে রাখ, এবং তাহা দ্বারা রুটি প্রস্তুত কর; যতদিন পার্শ্বে শয়ন করিবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তাহা ভোজন করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গম, যব, শিম, মসুর ডাল, বাজ্‌রা ও জনার নিয়ে একটা পাত্রে রাখবে এবং সেগুলো দিয়ে তোমার জন্য রুটি তৈরী করবে। যে তিনশো ন্ববই দিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে তখন তা খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গম, যব, শিম, মসুর ডাল, বাজ্‌রা ও জনার নিয়ে একটা পাত্রে রাখবে এবং সেগুলো দিয়ে তোমার জন্য রুটি তৈরী করবে। যে তিনশো নব্বই দিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে তখন তা খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার কিছু গম, যব, মাষকলাই, মুসুরী, জোয়ার-বাজরার আটা নিয়ে একসঙ্গে মেখে রুটি তৈরী কর। যখন তুমি 390 দিন ধরে বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকবে তখন এই-ই হবে তোমার আহার্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঈশ্বর আরও বললেন, ‘তুমি অবশ্যই কিছু শস্য নিয়ে এসে রুটি তৈরী কর|’ গম, বার্লি, বীন, মসুর, ভুট্টা ও কাজু এই সব কিছু কিছু পরিমাণ নাও| এই সমস্ত একটি পাত্রে নিয়ে মেশাও, তারপর তা গুঁড়ো করে তা দিয়ে আটা তৈরী করে রুটি বানাও| তুমি 390 দিন ধরে কেবল সেই রুটি খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের কাছে গম, যব, মটরশুটি, মসুরি, কঙ্গু ও জনার নিয়ে একটা পাত্রে রাখ এবং তা দিয়ে রুটি তৈরী কর তোমার জন্য; যত দিন পাশে শোবে। কারণ তিনশো নব্বই দিন তুমি তা খাবে!