Ezekiel 40:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের নির্বাসনের পঞ্চবিংশ বছরে, বছরের আরম্ভে মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হবার পরে চতুর্দশ বছরের সেই দিনে, মাবুদ আমার উপরে হস্তার্পণ করলেন ও আমাকে সেই স্থানে উপস্থিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের বন্দিদশার পঁচিশ বছরে, বছরের শুরুতে, মাসের দশ দিনের দিন, নগরের পতনের চৌদ্দ বছরে, সেদিনে সদাপ্রভুর হাত আমার উপরে ছিল এবং তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের নির্ব্বাসের পঞ্চবিংশ বৎসরে, বৎসরের আরম্ভে, মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে চতুর্দ্দশ বৎসরের সেই দিবসে, সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, ও আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের নির্বাসনের পঞ্চবিংশ বৎসরে, বৎসরের আরম্ভে, মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে চতুর্দশ বৎসরের সেই দিবসে, সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, ও আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের বন্দীদশার পঁচিশ বছরের শুরুতে, মাসের দশ দিনের দিন, যিরূশালেম শহরের পতনের চৌদ্দ বছর পরে সদাপ্রভুর হাত আমার উপরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বন্দীদশার পঁচিশ বছরের শুরুতে, মাসের দশ দিনের দিন, জেরুজালেম শহরের পতনের চৌদ্দ বছর পরে মাবুদের হাত আমার উপরে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের নির্বাসনে যাওয়ার পঁচিশ বছর পরের কথা। সেদিন ছিল নববর্ষের দশম দিন। আজ থেকে চোদ্দ বছর আগে এই দিনেই জেরুশালেম অধিকৃত হয়েছিল। সেই দিন আমি প্রভু পরমেশ্বরের তেজদীপ্ত প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নির্বাসনে যাবার পঁচিশতম বছরের শুরুতে অর্থাৎ‌ মাসের দশম দিনে প্রভুর শক্তি আমার উপর এল| এ হল বাবিলীয়রা জেরুশালেম অধিকার করার চৌদ্দ বছর পরের কথা| সেই দিন প্রভু দর্শনে আমাকে সেখানে নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের বাবিলনের বন্দিত্বের পঁচিশ বছরে, বছরের শুরুতে, মাসের দশম দিনের, অর্থাৎ শহর বন্দী হবার পরে চতুর্দশ বছরের সেই দিনের, সদাপ্রভু আমার ওপরে হাত ছিল ও আমাকে সেখানে উপস্থিত করলেন।