Ezekiel 40:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পূর্বমূখী দ্বারের কক্ষ এক পাশে তিনটি, অন্য পাশের তিনটি ছিল; তিনটির মাপ একই ছিল; এবং এপাশে ওপাশে অবস্থিত উপস্তম্ভগুলোও একই মাপের ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকের দ্বারের ভিতরের দুই পাশে তিনটি করে ঘর ছিল; তিনটির মাপ একই ছিল, এবং সেগুলির মধ্যেকার দেয়ালগুলির প্রত্যেকটার মাপ একই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্বাভিমুখ দ্বারের বাসা এক পার্শ্বে তিনটী, অন্য পার্শ্বেও তিনটী ছিল; তিনের একই পরিমাণ ছিল; এবং এপার্শ্বে ওপার্শ্বে স্থিত উপস্তম্ভ সকলেরও একই পরিমাণ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্বাভিমুখ দ্বারের কক্ষ এক পার্শ্বে তিনটি, অন্য পার্শ্বেও তিনটি ছিল; তিনের একই পরিমাণ ছিল; এবং এপার্শ্বে ওপার্শ্বে স্থিত উপস্তম্ভ সকলেরও একই পরিমাণ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ব দিকের ফটকের ভিতরের দু’পাশে তিনটা করে মোট ছয়টা কামরা ছিল; সেগুলোর প্রত্যেকটির মাপ সমান এবং সেগুলোর মধ্যেকার দেয়ালগুলোর প্রত্যেকটির মাপ একই ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ব দিকের দরজার ভিতরের দু’পাশে তিনটা করে মোট ছয়টা কামরা ছিল; সেগুলোর প্রত্যেকটির মাপ সমান এবং সেগুলোর মধ্যেকার দেয়ালগুলোর প্রত্যেকটির মাপ একই ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(অলিন্দের দুপাশের কামরাগুলি ছিল একই মাপের এবং দুই কামরার মাঝখানের দেওয়ালগুলিও ছিল একই মাপের।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবেশ পথের দুইধারে তিনটি করে ছোট ছোট ঘর ছিল| প্রত্যেকটা ঘরের মাপ এক এবং তাদের পাশের দেওয়ালগুলোও মাপে এক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্বা দিকের দরজার যথার্থ স্থান এক পাশে তিনটি, অন্য পাশেও তিনটি ছিল এবং তাদের সবার পরিমাণ একই ছিল এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন সব দেয়ালের পরিমাণও ছিল।