Ezekiel 40:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দ্বারের প্রবেশস্থানের চওড়াটা মাপলেন; তা দশ হাত পরিমিত আর দ্বারের লম্বা তের হাত পরিমিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি দ্বারের ঢুকবার পথটা মাপলেন; সেটি লম্বায় তেরো হাত আর চওড়ায় দশ হাত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দ্বারের প্রবেশস্থানের প্রস্থ দশ হস্ত মাপিলেন; আর দ্বারের দীর্ঘতা তের হস্ত পরিমিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দ্বারের প্রবেশস্থানের প্রস্থ দশ হস্ত মাপিলেন; আর দ্বারের দীর্ঘতা তের হস্ত পরিমিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ফটকের মাপ নিলেন; তার ঢুকবার পথ লম্বায় ছিল তেরো হাত এবং ঢুকবার মুখটা চওড়ায় ছিল দশ হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি দরজার মাপ নিলেন; তার ঢুকবার পথ লম্বায় ছিল তেরো হাত এবং ঢুকবার মুখটা চওড়ায় ছিল দশ হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই মানুষটি প্রবেশ পথের অলিন্দ মাপলেন, প্রস্থে হল তেরো হাত এবং দেউড়ির প্রস্থ দশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষটি প্রবেশ পথের মুখটি মাপল| সেটা ছিল প্রস্থে 10 হাত এবং লম্বায়় 13 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি প্রবেশদ্বারের প্রস্থ দশ হাত মাপলেন; আর প্রবেশদ্বারের উচ্চতা তেরো হাত মাপলেন।