Ezekiel 40:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাসাগুলোর সম্মুখে এক হাত পরিমিত প্রান্ত ছিল; এবং অন্য পাশের এক হাত পরিমিত প্রান্ত ছিল; এবং প্রত্যেক বাসা এক পাশে ছয় হাত পরিমিত এবং অন্য পাশে ছয় হাত পরিমিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘরগুলির সামনে দেয়াল এক হাত উঁচু ছিল এবং ঘরগুলি লম্বায় ও চওড়ায় ছিল ছয় হাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাসা সকলের সম্মুখে এক হস্ত পরিমিত প্রান্ত ছিল; এবং অন্য পার্শ্বেও এক হস্ত পরিমিত প্রান্ত ছিল; এবং প্রত্যেক বাসা এক পার্শ্বে ছয় হস্ত পরিমিত, এবং অন্য পার্শ্বে ছয় হস্ত পরিমিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কক্ষ সকলের সম্মুখে এক হস্ত পরিমিত প্রান্ত ছিল; এবং অন্য পার্শ্বেও এক হস্ত পরিমিত প্রান্ত ছিল; এবং প্রত্যেক কক্ষ এক পার্শ্বে ছয় হস্ত পরিমিত, এবং অন্য পার্শ্বে ছয় হস্ত পরিমিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহারাদারদের প্রত্যেকটি কামরার সামনে ছিল এক হাত উঁচু ও এক হাত চওড়া দেয়াল এবং কামরাগুলো লম্বা ও চওড়ায় ছিল ছয় হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহারাদারদের প্রত্যেকটি কামরার সামনে ছিল এক হাত উঁচু ও এক হাত চওড়া দেয়াল এবং কামরাগুলো লম্বা ও চওড়ায় ছিল ছয় হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রহরীদের প্রত্যেকটি ঘরের সামনে একহাত উঁচু ও একহাত পুরু দেওয়াল ছিল। (ঘরগুলি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে ছ-হাত।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি ঘরের সামনে একটি নীচু প্রাচীর ছিল; সেই প্রাচীর দৈর্ঘ্যে ও প্রস্থে ছিল 1 হাত| ঘরগুলো ছিল বর্গাকৃতি| প্রতিটি দেওয়াল ছিল 6 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দেয়াল মাপলেন যা বাসাগুলির সামনের সীমানা ছিল তার উচ্চতা এক হাত উঁচু এবং বাসাগুলির প্রত্যেক পাশে ছয় হাত করে ছিল।