Ezekiel 40:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি এক কক্ষের ছাদ থেকে অপর কক্ষের ছাদ পর্যন্ত দ্বারের চওড়া মাপলেন, তা পঁচিশ হাত পরিমিত এবং এক প্রবেশ-দ্বার অপর প্রবেশ-দ্বারের সম্মুখে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি একটি ঘরের বাইরের দিক থেকে তার সামনের ঘরের বাইরের দিক পর্যন্ত মাপলেন; একটি ঘরের দেয়ালের খোলা জায়গা থেকে তার সামনের ঘরের দেয়ালের খোলা জায়গার দূরত্ব ছিল পঁচিশ হাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি এক বাসার ছাদ অবধি অপর বাসার ছাদ পর্য্যন্ত দ্বারের প্রস্থ পঁচিশ হস্ত মাপিলেন, এক প্রবেশ-দ্বার অপর প্রবেশ-দ্বারের সম্মুখে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি এক কক্ষের ছাদ অবধি অপর কক্ষের ছাদ পর্যন্ত দ্বারের প্রস্থ পঁচিশ হস্ত মাপিলেন, এক প্রবেশ-দ্বার অপর প্রবেশ-দ্বারের সম্মুখে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ফটকের ছাদের চওড়ার মাপ নিলেন; তিনি একটা কামরার বাইরের দিক থেকে তার সামনের কামরার বাইরের দিক পর্যন্ত মাপলেন- একটা কামরার দেয়ালের খোলা জায়গা থেকে তার সামনের কামরার দেয়ালের খোলা জায়গার দূরত্ব ছিল পঁচিশ হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি দরজার ছাদের চওড়ার মাপ নিলেন; তিনি একটা কামরার বাইরের দিক থেকে তার সামনের কামরার বাইরের দিক পর্যন্ত মাপলেন্ত একটা কামরার দেয়ালের খোলা জায়গা থেকে তার সামনের কামরার দেয়ালের খোলা জায়গার দূরত্ব ছিল পঁচিশ হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি মাপলেন এক একটি ঘরের পিছনের দেওয়াল থেকে অলিন্দের বিপরীত দিকের ঘরের পিছনের দেওয়ালের দূরত্ব। মেপে হল পঁচিশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষটি একটি ঘরের ছাদের কোণ থেকে অপর ঘরের ছাদের কোণ পর্যন্ত প্রবেশপথটি মাপলে তা মাপে 25 হাত হল| প্রত্যেকটি দরজা অপর দরজার বিপরীত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি এক বাসার ছাদ থেকে অপর বাসার ছাদ পর্যন্ত দ্বারের প্রস্থ পঁচিশ হাত মাপলেন, প্রথম বাসার প্রবেশদ্বার থেকে দ্বিতীয়টি পর্যন্ত ছিল।