Ezekiel 40:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি উপস্তম্ভগুলো ষাট হাত করে ধরলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলো পর্যন্ত বিস্তৃত হল, তার চারদিকে দ্বার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বারের থাম দুটোর উচ্চতা তিনি মাপলেন—ষাট হাত। থাম দুটো থেকে দ্বারের উঠানের শুরু হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি উপস্তম্ভ সকল ষাট হস্ত করিলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্য্যন্ত বিস্তৃত হইল, তাহার চারিদিকে দ্বার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি উপস্তম্ভ সকল ষাট হস্ত করিলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্যন্ত বিস্তৃত হইল, তাহার চারিদিকে দ্বার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ফটকের থাম দু’টার উচ্চতা ষাট হাত করে ধরলেন। থাম দু’টা থেকে ফটকের উঠান শুরু হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দরজার থাম দু’টার উচ্চতা ষাট হাত করে ধরলেন। থাম দু’টা থেকে দরজার উঠান শুরু হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একেবারে শেষের দিকে ছিল একটি ঘর, তার পরেই প্রাঙ্গণ। এই ঘরটি তিনি মাপলেন, ঘরটির প্রস্থ ছিল কুড়ি হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষটি পাশের দেওয়ালগুলির প্রত্যেকটি পাশ, এমনকি গাড়ী-বারান্দার দুই ধারের দেওয়ালগুলিও মাপল| সর্বসমেত মাপ ছিল 60 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি দেওয়ালটি যা রক্ষীদের অলিন্দের মধ্যে গিয়েছিল — ষাট হাত করে মাপ করলেন; তিনি প্রবেশ দ্বারের বারান্দা পর্যন্ত মাপ করলেন