Ezekiel 40:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বারগুলোর পাশে দ্বারের লম্বা অনুযায়ী ছিল, এটি নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই বাঁধানো জায়গা প্রত্যেকটি দ্বারের দুই পাশেও ছিল এবং দ্বারের লম্বার সমান ছিল; এটি ছিল নিচের বাঁধানো জায়গা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বার সকলের বগলে দ্বারের দৈর্ঘ্যানুযায়ী ছিল, ইহা নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বার সকলের পার্শ্বে দ্বারের দৈর্ঘ্যানুযায়ী ছিল, ইহা নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বাঁধানো জায়গা প্রত্যেকটি ফটকের দু’পাশেও ছিল এবং ফটকের লম্বার সমান ছিল; এটা ছিল নীচের বাঁধানো জায়গা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বাঁধানো জায়গা প্রত্যেকটি দরজার দু’পাশেও ছিল এবং দরজার লম্বার সমান ছিল; এটা ছিল নীচের বাঁধানো জায়গা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাঁধান অংশটি উঠোনের দিকে বাড়ানো ছিল। ভিতরের উঠোনের চেয়ে বাইরের এই উঠোনটা ছিল নীচু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দরজাটি লম্বায়় যতখানি, প্রস্তরে বাঁধানো ভূমিটি প্রস্থে ততখানিই ছিল| পাথরে বাঁধা ভূমিটি প্রবেশ পথের ভেতরের দিকের শেষ পর্যন্ত বিস্তৃত ছিল| এটা ছিল নীচের শান বাঁধানো জায়গা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ফুটপাথ দরজাগুলির পাশে দরজার প্রস্থতা অনুযায়ী ছিল, এটা ছিল নিম্নতর ফুটপাথ।