Ezekiel 40:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দ্বারের নিম্নতম অগ্রদেশ থেকে ভিতরের প্রাঙ্গণের অগ্রদেশ পর্যন্ত বাইরে চওড়াটা মাপলেন, পূর্ব দিকে ও উত্তর দিকে তা এক শত হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি পূর্বদিকের বাইরের উঠানের দ্বারের শেষ সীমা থেকে ভিতরের উঠানের দ্বারে ঢুকবার মুখ পর্যন্ত মাপলেন; তার দূরত্ব ছিল একশো হাত। সেইভাবে উত্তর দিকের দূরত্বও ছিল একশো হাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দ্বারের নিম্নতন অগ্রদেশ হইতে অন্তঃপ্রাঙ্গণের অগ্রদেশ পর্য্যন্ত বাহিরে প্রস্থ মাপিলেন, পূর্ব্বদিকে ও উত্তরদিকে তাহা এক শত হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দ্বারের নিম্নতন অগ্রদেশ হইতে অন্তঃপ্রাঙ্গণের অগ্রদেশ পর্যন্ত বাহিরে প্রস্থ মাপিলেন, পূর্বদিকে ও উত্তরদিকে তাহা একশত হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি পূর্ব দিকের বাইরের উঠানের ফটকের শেষ সীমা থেকে ভিতরের উঠানের ফটকে ঢুকবার মুখ পর্যন্ত মাপলেন; তার দূরত্ব ছিল একশো হাত। সেইভাবে উত্তর দিকের দূরত্বও ছিল একশো হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি পূর্ব দিকের বাইরের উঠানের দরজার শেষ সীমা থেকে ভিতরের উঠানের দরজায় ঢুকবার মুখ পর্যন্ত মাপলেন; তার দূরত্ব ছিল একশো হাত। সেইভাবে উত্তর দিকের দূরত্বও ছিল একশো হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইখানে ছিল আর একটি প্রবেশপথ, সেটি দিয়ে ভিতরের প্রাঙ্গণে যাওয়া যায়। তিনি বাইরের সদর দেউড়ি থেকে ভিতরের দেউড়ি পর্যন্ত দূরত্ব মাপলেন। দূরত্ব হল একশো হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষটি নীচের প্রবেশ পথের ভেতরের দিক থেকে ভেতরের প্রাঙ্গনের বাইরেটা পর্যন্ত মাপলে তা মাপে পূর্বদিকে ও উত্তরে 100 হাত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকটি দরজার নিম্রতর সামনে থেকে ভিতরের দরজার সামনে পর্যন্ত প্রস্থ মাপলেন, পূর্বদিকে ও উত্তরদিকে তা একশো হাত।