Ezekiel 40:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আল্লাহ্র দেওয়া দর্শনযোগে আমাকে ইসরাইল দেশে উপস্থিত করলেন ও অতি উঁচু কোন একটি পর্বতে বসালেন; তার উপরে দক্ষিণ দিকে যেন একটি নগরের গাঁথুনি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরীয় দর্শনে, তিনি আমাকে ইস্রায়েল দেশে নিয়ে গিয়ে একটি উঁচু পাহাড়ের উপরে রাখলেন, যার দক্ষিণ পাশে কতগুলি দালান ছিল যেগুলি দেখতে নগরের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ঈশ্বরীয় দর্শনযোগে আমাকে ইস্রায়েল-দেশে উপস্থিত করিলেন, ও অতিশয় উচ্চ কোন এক পর্ব্বতে বসাইলেন; তাহার উপরে দক্ষিণদিকে যেন এক নগরের গাঁথনি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ঈশ্বরীয় দর্শনযোগে আমাকে ইস্রায়েল-দেশে উপস্থিত করিলেন, ও অতিশয় উচ্চ কোন এক পর্বতে বসাইলেন; তাহার উপরে দক্ষিণদিকে যেন এক নগরের গাঁথনি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের দেওয়া দর্শনের মধ্যে তিনি আমাকে ইস্রায়েল দেশে নিয়ে গিয়ে একটা খুব উঁচু পাহাড়ের উপরে রাখলেন। সেই পাহাড়ের দক্ষিণ পাশে কতগুলো দালান ছিল যেগুলো দেখতে শহরের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র দেওয়া দর্শনের মধ্যে তিনি আমাকে ইসরাইল দেশে নিয়ে গিয়ে একটা খুব উঁচু পাহাড়ের উপরে রাখলেন। সেই পাহাড়ের দক্ষিণ পাশে কতগুলো দালান ছিল যেগুলো দেখতে শহরের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিব্যদর্শনে তিনি আমাকে ইসরায়েল দেশে নিয়ে গেলেন এবং একটি উঁচু পর্বতের উপরে আমাকে রাখলেন। আমি দেখলাম, সামনে অনেক ঘর-বাড়ি রয়েছে, শহরের মত দেখাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি দর্শনে, ঈশ্বর আমাকে ইস্রায়েল দেশে বহন করে নিয়ে গিয়ে এক উঁচু পর্বতের কাছে নামিয়ে দিলেন| সেই পর্বতের ওপর আমার চোখের সামনে শহরের মত দেখতে একটি অট্টালিকা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর দর্শনে আমাকে ইস্রায়েল-দেশে আনলেন। তিনি আমাকে এনে খুব উঁচু পর্বতে বসালেন; তার ওপরে দক্ষিণদিকে যেন এক গড়ন ছিল।