Ezekiel 40:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বাসা এক পাশে তিনটি ও অন্য পাশে তিনটি এবং তার উপস্তম্ভ ও মণ্ডপগুলোর পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের মত; লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় পঁচিশ হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ঘরের—দুই পাশে তিনটি করে—মাপ ও তার থামগুলি এবং তার শেষের ঘরের মাপ প্রথম দ্বারের সবকিছুর মাপের মতোই ছিল। সেটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বাসা এক পার্শ্বে তিনটী ও অন্য পার্শ্বে তিনটী, এবং তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকলের পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের তুল্য; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কক্ষ এক পার্শ্বে তিনটি ও অন্য পার্শ্বে তিনটি, এবং তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকলের পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের তুল্য; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার দু’পাশের তিনটা করে কামরার মাপ ও তার থামগুলো এবং তার শেষের কামরার মাপ প্রথম ফটকের সব কিছুর মাপের মতই ছিল। সেটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার দু’পাশের তিনটা করে কামরার মাপ ও তার থামগুলো এবং তার শেষের কামরার মাপ প্রথম দরজার সব কিছুর মাপের মতই ছিল। সেটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানেও প্রহরীদের জন্য অলিন্দের দুপাশে মুখোমুখি তিনটি করে কামরা। কামরাগুলির মাঝখানের দেওয়াল ও প্রবেশ কক্ষের মাপ পূর্বদ্বারের মতই একই মাপের। সদর দেউড়ি থেকে প্রবেশ পথটির দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থে পঁচিশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই প্রবেশ পথ তার দুপাশের তিনটে করে ঘর এবং তার বারান্দা সবই মেপে প্রথম দরজাটার মত হল| প্রবেশ পথটি দৈর্ঘ্যে 50 হাত ও প্রস্থে 25 হাত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাসাগুলি এক পাশে তিনটি ও অন্য পাশে তিনটি এবং তার দরজা ও বারান্দা সবার পরিমাণ প্রথম দরজার পরিমাণের মতো; সম্পূর্ণ দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।