Ezekiel 40:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার জানালা, মণ্ডপ ও খেজুরাকৃতি সকল পূর্বমুখী দ্বারের পরিমাণ অনুরূপ ছিল, লোকেরা সাতটি ধাপ দিয়ে তাতে আরোহণ করতো; তার সম্মুখে তার মণ্ডপ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার জানালাগুলি, বারান্দা ও খোদাই করা খেজুর গাছ পূর্বমুখী দ্বারের মতোই ছিল। সেখানে উঠবার সিঁড়ির সাতটি ধাপ ছিল আর তার উল্টোদিকে বারান্দা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার বাতায়ন, মণ্ডপ ও খর্জ্জুরাকৃতি সকল পূর্ব্বাভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল, লোকেরা সাতটী ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত; তৎসম্মুখে তাহার মণ্ডপ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার বাতায়ন, মণ্ডপ ও খর্জুরাকৃতি সকল পূর্বাভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল, লোকেরা সাতটি ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত; তৎসম্মুখে তাহার মণ্ডপ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার জানলাগুলো, শেষের কামরা ও থামগুলোর খোদাই করা খেজুর গাছ পূর্বমুখী ফটকের মতই ছিল। সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং ফটকের শেষ সীমায় তার কামরা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার জানালাগুলো, শেষের কামরা ও থামগুলোর খোদাই করা খেজুর গাছ পূর্বমুখী দরজার মতই ছিল। সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং দরজার শেষ সীমায় তার কামরা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবেশ কক্ষ, জানালা এবং খেজুর গাছ খোদাই করা দেওয়াল ইত্যাদি সবই অবিকল পূর্বদ্বারের মত। এখানে সদর দেউড়ি পর্যন্ত সাত ধাপ সিঁড়ি এবং প্রবেশকক্ষটি রয়েছে একেবারে শেষে, উঠোনের দিকে তার মুখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর জানালাগুলি, বারান্দা এবং খোদিত খেজুর গাছের চিত্রের মাপজোক সব আগের দরজার মতই ছিল| বাইরের দিক থেকে সাতটি ধাপ সেই দরজার কাছে পৌঁছে দিত এবং এর বারান্দা ছিল প্রবেশ পথের ভিতরের দিকটার শেষ পর্যন্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর জানালা, বারান্দা ও খেজুর গাছগুলি পূর্ব দিকের দরজার অনুরূপ ছিল। লোকেরা সাতটি ধাপ দিয়ে তাতে আরোহন করত এবং এর বারান্দাতেও।