Ezekiel 40:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উত্তরদ্বার ও পূর্বদ্বারের সম্মুখে ভিতরের প্রাঙ্গণের দ্বার ছিল; তিনি এক দ্বার থেকে অন্য দ্বার পর্যন্ত মাপলেন এবং তা এক শত হাত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিতরের উঠানের পূর্বমুখী দ্বারের মতোই তার উত্তরমুখী একটি দ্বার ছিল, আর তিনি বাইরের উঠানের দ্বার থেকে ভিতরের উঠানের দ্বার পর্যন্ত মাপলেন, তা একশো হাত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উত্তরদ্বারের ও পূর্ব্বদ্বারের সম্মুখে অন্তঃপ্রাঙ্গণের দ্বার ছিল; তিনি এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উত্তরদ্বারের ও পূর্বদ্বারের সম্মুখে অন্তঃপ্রাঙ্গণের দ্বার ছিল; তিনি এক দ্বার হইতে অন্য দ্বার পর্যন্ত একশত হস্ত মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিতরের উঠানের পূর্বমুখী ফটকের মতই তার উত্তরমুখী একটা ফটক ছিল। তিনি বাইরের উঠানের ফটক থেকে ভিতরের উঠানের ফটক পর্যন্ত মাপলেন; তা একশো হাত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিতরের উঠানের পূর্বমুখী দরজার মতই তার উত্তরমুখী একটা দরজা ছিল। তিনি বাইরের উঠানের দরজা থেকে ভিতরের উঠানের দরজা পর্যন্ত মাপলেন; তা একশো হাত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরের এই সদর দেউড়ির পথ দিয়ে উঠোন পেরিয়ে অন্দরের উঠোনে যাবার আর একটি দেউড়ি পর্যন্ত সমস্ত মাপ পূর্বদ্বারের মাপের মতই। ঐ মানুষটি দুটি দেউড়ির মাঝখানের পথটি মাপলেন। মাপা হল একশো হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাঙ্গণের উত্তর দিকের দরজা বরাবর ভিতরের প্রাঙ্গণে খাবার জন্য একটি দরজা ছিল| এ দরজা পূর্বের দিকের দরজার মতই ছিল| পুরুষটি ভেতরের দিকের দেওয়ালের দরজা থেকে বাইরের দিকের দেওয়ালের দরজা মাপল| দরজা থেকে দরজার মাপ ছিল 100 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তর দিকের দরজার ও পূর্ব দিকের দরজার সামনে ভিতরের উঠানে দরজা ছিল; লোকটি এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত একশো হাত মাপলেন।