Ezekiel 40:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন, আর দেখ, দক্ষিণ দিকে এক দ্বার; আর তিনি তার উপস্তম্ভ ও মণ্ডপগুলো মাপলেন, তার পরিমাণ আগের পরিমাণের মতই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন আর আমি বাইরের উঠানের দক্ষিণমুখী একটি দ্বার দেখলাম। তিনি চৌকাঠের বাজু এবং তার বারান্দা মাপলেন, আর তার মাপ অন্যগুলির মতো একই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে দক্ষিণদিকে লইয়া গেলেন, আর দেখ, দক্ষিণদিকে এক দ্বার; আর তিনি তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকল মাপিলেন, তাহার পরিমাণ পূর্ব্বোক্ত পরিমাণের তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে দক্ষিণদিকে লইয়া গেলেন, আর দেখ, দক্ষিণদিকে এক দ্বার; আর তিনি তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকল মাপিলেন, তাহার পরিমাণ পূর্বোক্ত পরিমাণের তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন। আমি বাইরের উঠানের দক্ষিণমুখী একটা ফটক দেখলাম। তিনি সেই ফটকের থামগুলো ও শেষের কামরা মাপলেন। অন্য ফটকগুলোর মত তার একই মাপ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন। আমি বাইরের উঠানের দক্ষিণমুখী একটা দরজা দেখলাম। তিনি সেই দরজার থামগুলো ও শেষের কামরা মাপলেন। অন্য দরজাগুলোর মত তার একই মাপ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি আমাকে নিয়ে গেলেন দক্ষিণ দিকে। সেখানে দেখলাম আর একটি দেউড়ি। তিনি তার ভিতরের দেওয়াল এবং প্রবেশ কক্ষটি মাপলেন। তার দৈর্ঘ্য পঞ্চাশ হাত, প্রস্থ পঁচিশ হাত। অন্যগুলির মত সেটারও একই মাপ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর পুরুষটি আমাকে দক্ষিণের দিকের দেওয়ালে নিয়ে গেল| সেখানে আর একটি ফটক ছিল| পুরুষটি সেটার পাশের দেওয়ালগুলির ও বারান্দার মাপ নিল| এদের মাপ অন্য দরজাগুলির মাপের সমান হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে দক্ষিণদিকে নিয়ে গেলেন, দক্ষিণদিকে এক দরজা; আর তিনি তার দেয়ালগুলি ও বারান্দাগুলি মাপলেন, তার পরিমাণ অন্য বাইরের দরজার মতো।