Ezekiel 40:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অন্যান্য জানালার মত চারদিকে তার ও তার মণ্ডপগুলোর জানালা ছিল, লম্বায় পঞ্চাশ ও চওড়ায় পঁচিশ হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রবেশদ্বার এবং তার বারান্দার চারিদিকে সরু জানালা ছিল যেমন অন্যদের ছিল। এটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্বোক্ত বাতায়নের ন্যায় চারিদিকে তাহার ও তাহার মণ্ডপ সকলেরও বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্বোক্ত বাতায়নের ন্যায় চারিদিকে তাহার ও তাহার মণ্ডপ সকলেরও বাতায়ন ছিল দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্য ফটকের মতই এই ফটকেও জানলা ছিল। ফটকটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্য দরজার মতই এই দরজায়ও জানালা ছিল। দরজাটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেউড়ির ঘরগুলিতেও অন্য ঘরগুলির মত জানালা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবেশ পথে ও তার বারান্দায় অন্য প্রবেশ দ্বারগুলির মত জানালা ছিল| প্রবেশ পথটির মাপ দৈর্ঘ্যে 50 হাত ও প্রস্থে 25 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ওই দরজার মতো তার ও তার বারান্দাগুলিরও জানালা ছিল; দক্ষিণ দরজা এবং এর বারান্দা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।