Ezekiel 40:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাতে আরোহণ করার সাতটি ধাপ ছিল ও সেগুলোর সম্মুখে তার মণ্ডপ ছিল; এবং তার উপস্তম্ভে এক দিকে একটি ও অন্য দিকে একটি, এরকম দু’টি খেজুরের আকৃতি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে উঠবার সিঁড়ির সাতটি ধাপ ছিল, আর তার উল্টোদিকে হোমবলি দানের মণ্ডপ ছিল; দ্বারের ভিতরের দুই পাশের থামগুলিতে খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাতে আরোহণ করিবার সাতটী ধাপ ছিল, ও সেগুলির সম্মুখে তাহার মণ্ডপ ছিল; এবং তাহার উপস্তম্ভে এক দিকে এক, ও অন্য দিকে এক, এইরূপ দুই খর্জ্জুরাকৃতি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাতে আরোহণ করিবার সাতটি ধাপ ছিল, ও সেইগুলির সম্মুখে তাহার মণ্ডপ ছিল; এবং তাহার উপস্তম্ভে এক দিকে এক, ও অন্য দিকে এক, এইরূপ দুই খর্জুরাকৃতি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং ফটকের শেষ সীমায় তার কামরা ছিল। ফটকের ভিতরের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং দরজার শেষ সীমায় তার কামরা ছিল। দরজার ভিতরের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানেও সাত ধাপের একটি সিঁড়ি রয়েছে ভিতরের উঠোনে যাবার দুয়ার পর্যন্ত এবং উঠোনমুখী বড় একটি কামরা রয়েছে শেষপ্রান্তে। অলিন্দের মুখোমুখি ভিতরের দেওয়ালের গায়ে খেজুর গাছ খোদাই করা রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই প্রবেশ দ্বারটির সামনে সাতটি ধাপ ছিল| এর বারান্দাটি ছিল প্রবেশ পথের ভেতরের দিক থেকে শেষ পর্যন্ত| দরজার পথের দুই ধারের দেওয়ালে খেজুর গাছের আকৃতি খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাতে আরোহন করার সাতটি ধাপ ছিল ও সেগুলির সামনে তার বারান্দা ছিল এবং সেখানে দেয়ালের ওপরে উভয় দিকে খোদাই করা খেজুর গাছ ছিল।