Ezekiel 40:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দক্ষিণ দিকে ভিতরের প্রাঙ্গণের একটি দ্বার ছিল; পরে তিনি দক্ষিণমুখী এক দ্বার থেকে অন্য দ্বার পর্যন্ত মাপলেন এবং তা একশত হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিতরের উঠানেরও একটি দক্ষিণমুখী দ্বার ছিল, আর তিনি সেই দ্বার থেকে বাইরের উঠানের দক্ষিণমুখী দ্বার পর্যন্ত মাপলেন, তা একশো হাত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দক্ষিণদিকে অন্তঃপ্রাঙ্গণের এক দ্বার ছিল; পরে তিনি দক্ষিণাভিমুখ এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দক্ষিণদিকে অন্তঃপ্রাঙ্গণের এক দ্বার ছিল; পরে তিনি দক্ষিণাভিমুখ এক দ্বার হইতে অন্য দ্বার পর্যন্ত একশত হস্ত মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিতরের উঠানেরও একটা দক্ষিণমুখী ফটক ছিল। তিনি সেই ফটক থেকে বাইরের উঠানের দক্ষিণমুখী ফটক পর্যন্ত মাপলেন; তা একশো হাত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিতরের উঠানেরও একটা দক্ষিণমুখী দরজা ছিল। তিনি সেই দরজা থেকে বাইরের উঠানের দক্ষিণমুখী দরজা পর্যন্ত মাপলেন; তা একশো হাত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানেও ভিতরের উঠোনে যাবার জন্য একটি দেউড়ি আছে। মানুষটি দ্বিতীয় দেউড়ির দূরত্ব মাপলেন, মাপ হল একশো হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভেতরের প্রাঙ্গণের দক্ষিণ দিকে একটি প্রবেশদ্বার ছিল| সেই পুরুষটি ভেতরের দিকের দেওয়ালের দরজা থেকে বাইরের দিকের দেওয়ালের দরজা পর্যন্ত মাপলে তা দরজা থেকে দরজা পর্যন্ত 100 হাত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দক্ষিণদিকে ভিতরের উঠানের এক দরজা ছিল; পরে তিনি দক্ষিণ দিকের এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত একশো হাত মাপলেন।