Ezekiel 40:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে দক্ষিণ দ্বার দিয়ে ভিতরের প্রাঙ্গণের মধ্যে আনলেন; এবং আগের পরিমাণ অনুসারে দক্ষিণ দ্বার মাপলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি ভিতরের উঠানের দক্ষিণমুখী দ্বারের মধ্য দিয়ে আমাকে নিয়ে গেলেন, এবং তিনি দক্ষিণ দ্বার মাপলেন; সেটি অন্যগুলির মতো একই মাপের হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে দক্ষিণদ্বার দিয়া অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন; এবং পূর্ব্বোক্ত পরিমাণ অনুসারে দক্ষিণদ্বার মাপিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে দক্ষিণদ্বার দিয়া অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন; এবং পূর্বোক্ত পরিমাণ অনুসারে দক্ষিণদ্বার মাপিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ভিতরের উঠানের দক্ষিণমুখী ফটকের মধ্য দিয়ে আমাকে ভিতরের উঠানে নিয়ে গেলেন এবং ফটকটা মাপলেন; সেটা অন্যগুলোর মত একই মাপের হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ভিতরের উঠানের দক্ষিণমুখী দরজার মধ্য দিয়ে আমাকে ভিতরের উঠানে নিয়ে গেলেন এবং দরজাটা মাপলেন; সেটা অন্যগুলোর মত একই মাপের হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষটি আমাকে দক্ষিণ দেউড়ি দিয়ে ভিতরের উঠোনে নিয়ে গেলেন। এই প্রবেশ পথটিও তিনি মাপলেন। দেখা গেল, এটির দূরত্বও বাইরের প্রাচীরের দেউড়ির পথের সমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষটি দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে আমায় ভিতরের প্রাঙ্গণে আনল| সে এই প্রবেশ পথটি মাপলে তা ভিতরের প্রাঙ্গণের আসার অন্য প্রবেশ দ্বারগুলির সমান হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে দক্ষিণ দরজা দিয়ে ভিতরের উঠানের মধ্যে আনলেন; এক অন্য দরজার পরিমাণ অনুসারে দক্ষিণ দরজা মাপলেন।