Ezekiel 40:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলো ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারদিকে তার ও তার মণ্ডপের জানালা ছিল; দ্বার লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় পঁচিশ হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ঘর, থামগুলি এবং বারান্দার মাপ অন্যগুলির মতো একই হল। প্রবেশদ্বার এবং তার বারান্দার চারিদিকে সরু জানালা ছিল। এটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপ সকল ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; [দ্বার] দীর্ঘে পঞ্চাশ হস্ত, ও প্রস্থে পঁচিশ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপ সকল ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; [দ্বার] দীর্ঘে পঞ্চাশ হস্ত, ও প্রস্থে পঁচিশ হস্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ফটকের পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও শেষের কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মতই এই ফটকেও জানলা ছিল। ফটকটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দরজার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও শেষের কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য দরজার মতই এই দরজায়ও জানালা ছিল। দরজাটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানকার প্রহরীদের কামরা, প্রবেশ কক্ষ এবং ভিতরের দেওয়ালের মাপ অন্যদিকের মত একই। এই প্রবেশ দ্বারের ঘরগুলিতে জানালা ছিল। এখানকার সবশুদ্ধ মাপ ছিল দৈর্ঘ্যে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর লাগোয়া ঘরগুলি, পাশের দেওয়াল এবং বারান্দার মাপ ও অন্য দরজাগুলির সমান হল| প্রবেশ পথের ও বারান্দার চারদিকেই জানালা ছিল| প্রবেশ পথটি দৈর্ঘ্যে 50 হাত ও প্রস্থে 25 হাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর বাসা, দেয়াল ও বারান্দা সব ঐ পরিমাণের মতো ছিল এবং চারিদিকে তার ও তার বারান্দার জানালা ছিল; দরজা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।